আলুর বদলে পটল রাঁধুন পোস্ত দিয়ে, গরম ভাতের সঙ্গে চেখে দেখুন পদটি, রইল রেসিপি

Published on:

Published on:

Recipe whip up a delicious potol posto using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: পোস্তর দাম শুনলে বর্তমানে চোখ যথারীতি কপালে ওঠার জোগাড়। তবে গরমকালে পোস্ত দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা থাকে। একদিকে পোস্তে যেমন পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। অপরদিকে এতে খেতেও বেশ ভালো লাগে। তবে পোস্ত নিয়ে আসলে বরাবর শুধুমাত্র আলু দিয়ে না বানিয়ে। বাড়িতে পটল থাকলে, পোস্ত দিয়ে বানিয়ে ফেলুন পটল পোস্ত। কিভাবে বানাবেন এই রেসিপিটি তার প্রণালী রইল (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পটল পোস্ত (Recipe)

বাড়িতে যদি পটল পড়ে থাকে। তাহলে সেগুলো শুধুমাত্র তরকারি অথবা ভাজা করে না খেয়ে। স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। যা গরম কালে ভাতের সঙ্গে খেতে অনবদ্য লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন পটল পোস্ত (Recipe)।

Recipe whip up a delicious potol posto using just a few ingredients

আরও পড়ুন: বেশি মিষ্টি হয়ে গেছে তরকারি? ফেলে না দিয়ে এই ৫ উপায়ে সহজেই ঠিক করুন

উপকরণ:

পটল: ৪-৫টি

পোস্ত বাটা: আধ কাপ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

কাজু বাদাম: ৮টি

কাঁচালঙ্কা: ৩-৪টি

সর্ষের তেল: ৩ টেবিল চামচ

চিনি: ১ চা চামচ

নুন: স্বাদ অনুযায়ী

প্রণালী: পটলের খোসা ছাড়িয়ে দু’ভাগ করে নিন। এরপর নুন, হলুদ মাখিয়ে রেখে দিতে পারেন কিছু ক্ষণ। এবার একটি পাত্রে জল দিয়ে পোস্ত ভিজিয়ে রাখুন। তারপর মিক্সিতে পোস্ত, কাঁচালঙ্কা ও কাজুবাদাম বাটা একসঙ্গে বেটে নিন। এরপর কড়াইতে তেল গরম হলে পটলগুলি ভেজে তুলে রাখুন।এ বার ওই তেলের মধ্যে পোস্ত বাটা দিয়ে কিছু ক্ষণ কষিয়ে নিন।প্রয়োজন হলে জল দিতে পারেন। মিনিট পাঁচেক পর সামান্য চিনি এবং নুন দিয়ে নেড়েচেড়ে ভেজে রাখা পটলগুলি দিয়ে দিন।মশলা কষতে কষতে একেবারে শুকিয়ে গেলে আরও খানিকটা জল দিতে পারেন। পটল ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেদ্ধ হয়ে গেলে, নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।