রেস্তোরাঁর মতো ক্রিমি আফগানি চিকেন বানান বাড়িতে সহজ পদ্ধতিতে,বানানোর রেসিপি রইল

Published on:

Published on:

Recipe whip up delicious Afghani Chicken with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: হঠাৎ বাড়িতে অতিথি চলে এসেছে। তাদের কী রান্না করে খাওয়াবেন ভাবছেন। চিন্তার কিছু নেই। অল্প উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলুন সুস্বাদু আফগানি চিকেন। দেখে নিন তার প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু আফগানি চিকেন (Recipe)

আপনিও কি চিকেনের নানান রকম পদ খেতে ভালোবাসেন। তবে নতুনত্ব কোন খাবার তৈরি করতে গেলে চিন্তা থাকে রেস্টুরেন্ট মতন তার স্বাদ হবে কিনা। তবে আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি আপনি বরাবর রেস্তোরাঁয় গিয়ে কিনে খান। তবে কীভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তার প্রণালী রইল (Recipe)।

Recipe whip up delicious Afghani Chicken with just a few ingredients

আরও পড়ুন: শান্তির খোঁজে? পাহাড়-নদী-চা বাগানে ঘেরা এই গ্রাম হতে পারে সেরা ঠিকানা

উপকরণ:

মুরগির মাংস – ৭৫০ গ্রাম (মাঝারি টুকরো)

টক দই – ১ কাপ

ফ্রেশ ক্রিম – ১/২ কাপ

কাজুবাদাম পেস্ট – ৩ টেবিল চামচ

আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ

কাঁচা লঙ্কা বাটা – ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ

লেবুর রস – ১ টেবিল চামচ

সাদা মাখন – ২ টেবিল চামচ

নুন – স্বাদমতো

সামান্য তেল

প্রণালী: মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি বড় বাটিতে দই, কাজুবাদাম পেস্ট, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস এবং নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে মুরগির টুকরো ভালো ভাবে মাখিয়ে অন্তত ১–২ ঘণ্টা ঢেকে রেখে দিন। এবার কড়াইয়ে বা প্যানে তেল ও বাটার গরম সম পরিমাণে দিয়ে গরম করে নিন। এবার ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকুন। তারপর ফ্রেশ ক্রিম ও গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা করে নেড়ে দিন। খুব বেশি ঝোল রাখার দরকার নেই, কারণ আফগানি চিকেন সাধারণত ঘন ও ক্রিমি হয়। এরপর গরম গরম আফগানি চিকেনের উপর সামান্য বাটার বা ক্রিম ছড়িয়ে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়। চাইলে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।