৫০০ টাকা বেড়েছে অনুদান, সেবা সেতু শিবিরে বার্ধক্য ভাতায় রেকর্ড আবেদন

Published on:

Published on:

bardhakya bhata(8)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana), বার্ধক্য ভাতা (Bardhakya Bhata) সহ সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিন দিনের জন্য বিশেষ জনকল্যাণ শিবির বা ‘সেবা সেতু অভিযান’ এর আয়োজন করে রাজ্য সরকার। এই শিবিরে অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদনও গ্রহণ করা হয়েছে।

নদীয়ায় বার্ধক্য ভাতায় সর্বাধিক আবেদন | Bardhakya Bhata

রাজ্যের প্রায় সমস্ত জেলার পাশাপাশি সরকারি পরিষেবা পেতে নদীয়ায় ‘সেবা সেতু’ শিবিরে মানুষের ভিড় ছিল নজর কাড়ার মতো। মাত্র তিন দিনেই নদীয়া জেলায় আয়োজিত ১৮৩টি শিবিরে আড়াই লক্ষের কাছাকাছি মানুষ সরকারি সুবিধা পেতে পৌঁছান। পরিসংখ্যান বলছে, প্রায় ৩ লক্ষ আবেদন জমা পড়েছে।

যেখানে অন্নপূর্ণা যোজনা নিয়ে সর্বোচ্চ চৰ্চা চলছে সেখানে নদীয়ায় সর্বাধিক জমা পড়েছে বার্ধক্য ভাতার আবেদন। তিন দিনের ক্যাম্পে এই প্রকল্পের জন্য ১ লক্ষ ৫৪ হাজার ৬০৮টি আবেদন জমা পড়েছে। উল্লেখ্য, সম্প্রতি বার্ধক্য ভাতায় টাকার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য। বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা। আগে ১০০০ টাকা করে ছিল অনুদান। নয়া সরকার তা ৫০০ টাকা করে বাড়িয়েছে। এদিকে বার্ধক্য ভাতার পরেই বাংলা সহায়তা কেন্দ্রের বিভিন্ন পরিষেবায় মিলেছে বিপুল সাড়া।

Bardhakya Bhata(2)

আরও পড়ুন: পুজোর মুখে বাড়ছে ট্রেন, রাতের লোকাল থেকে এসি ট্রেন, একাধিক রুটে বাড়ছে পরিষেবা

বাংলা সহায়তা কেন্দ্রের বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে ৫৪ হাজার ৩৪৪টি আবেদন জমা পড়েছে। আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ১১ হাজার ৫২৪টি আবেদন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৩ হাজার ১৪১টি আবেদন জমা পড়েছে। বিধবা ভাতা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পেও আবেদনের হিড়িক রীতিমতো। এছাড়াও ব্যাপক সাড়া মিলেছে কৃষি, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, বিমা, আবাসন এবং ক্ষুদ্র ব্যবসার মতো একাধিক ক্ষেত্রেও। জমা পড়েছে বিপু সংখ্যক আবেদন।