বাংলা হান্ট ডেস্ক: দেশের প্রতিরক্ষা ব্যবস্থা (Defence Programme) মজবুত করার ক্ষেত্রে, এবার এক বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত (India)। ব্রিটিশ সংস্থা রোলস রয়েসের সাথে এবার এই কাজে হাত মেলাতে চলেছে ভারতের রিলায়েন্স গোষ্ঠী (Reliance and Rolls-Royce Partnership)। ভারতের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (AMCA)-এর এই দেশীয় যুদ্ধ ইঞ্জিন তৈরি করার পরিকল্পনা বাস্তবায়িত হলে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে আমাদের দেশ।
ভারতেই তৈরি হবে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট
স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন অর্থ্যাৎ শুক্রবার এমনটাই ঘোষণা করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগামীদিনে এই যৌথ উদ্যোগ সফল হলে ভারতেই তৈরি হবে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সেই যুদ্ধবিমানের ইঞ্জিন। এমনকি সেই ইঞ্জিনের রক্ষণাবেক্ষণের কাজও হবে দেশের মধ্যে। আর সেইসাথে আমূল বদলে যাবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা।
এর ফলে আরও বেশি উন্নত হবে জাতীয় বায়ুসেনা। যদিও দীর্ঘদিন ধরেই দেশীয় যুদ্ধবিমানের মতো সামরিক সরঞ্জামের তৈরীর চেষ্টা চালাচ্ছে ভারত। তাই স্বনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গী থেকে দেখলেও এবার থেকে অন্য দেশের উপর নির্ভরশীলতাও কমবে অনেকটা।
আরও পড়ুনঃ ১৭ অফিসের ভাড়া ১ কোটি, ২৫০ কর্মীর ৫৩ লক্ষ বেতন! প্রশ্নবানে সিব্বলকে কটাক্ষ ঋতব্রতর
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক অনন্ত আম্বানি এপ্রসঙ্গে বলেছেন, ‘কৌশলগত দিক থেকে ভারতের স্বনির্ভরতার জন্য অত্যাবশ্যকীয় প্রযুক্তিগুলিতে সার্বভৌম সক্ষমতা আনা দরকার। আমাদের উদ্দেশ্য হলো, রোলস-রয়েসের উন্নত প্রোপালশনে তাদের আন্তর্জাতিক মানের দক্ষতার সাথে রিলায়েন্সের প্রযুক্তি, উৎপাদন এবং বাস্তবায়ন ক্ষমতাকে একত্রিত করে ভারতে একটি দেশীয় অ্যারো-ইঞ্জিন ইকোসিস্টেম গড়ে তোলা।’
অন্যদিকে ব্রিটিশ সংস্থা রোলস-রয়েসের সিইও তুফান এরগিনবিলগিচ বলেছেন ভারতে শক্তিশালী এবং স্বনির্ভর মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোন হতে চলেছে।
জানা যাচ্ছে এই যুদ্ধ বিমানের ইঞ্জিনের নকশা, উৎপাদন, পরীক্ষা, রক্ষণাবেক্ষণ সবটাই হবে ভারতে। শুক্রবার দুই সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে, ভারতে এরোস্পেস গ্যাস টারবাইন কমপ্লেক্স স্থাপনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।













