রেশনে মিলছে কম সামগ্রী? বাড়িতে বসেই সরাসরি সরকারের কাছে জানান অভিযোগ, রইল পদ্ধতি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: সরকারি রেশন (Ration Complaint) নিয়ে অভিযোগ থাকলে এবার সরাসরি উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে তা তুলে ধরার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ জানানোর জন্য আর আলাদা করে লিখিত আবেদন বা অনলাইন ফর্ম পূরণের প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শুরু হয়েছে একটি বিশেষ অনলাইন অভিযোগ নিষ্পত্তি সভা, যেখানে রেশন সুবিধাভোগীরা সরাসরি ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে নিজেদের সমস্যা জানাতে পারবেন।

বাড়িতে বসেই সরাসরি সরকারের কাছে জানান রেশনের অভিযোগ (Ration Complaint):

খাদ্য ও গণবন্টন অধিদপ্তর সম্প্রতি তাদের এক্স অ্যাকাউন্টে এই উদ্যোগের কথা জানিয়ে একটি পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, প্রতি বুধবার বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে এই অনলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের যে কোনও প্রান্তের রেশন কার্ডধারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিং লিঙ্কের মাধ্যমে এতে অংশ নিতে পারবেন এবং সরাসরি কর্মকর্তাদের কাছে তাঁদের অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুন: আলাদা কলেজ থেকে পাশ করেন MBBS! NEET PG-তে বাজিমাত যমজ ভাইয়ের, গড়লেন নজির

এই বৈঠকে যোগ দিতে হলে ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে মিটিং লিঙ্ক সংগ্রহ করতে হবে। প্রতি বুধবার সভার ঠিক আগে ওই লিঙ্কটি সক্রিয় করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই লিঙ্কে ক্লিক করে সহজেই বৈঠকে যোগ দেওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে, এই লিঙ্কটি শুধুমাত্র বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে কার্যকর থাকবে, অন্য সময়ে এটি ব্যবহার করা যাবে না।

Report directly to the govt from home related to Ration Complaint

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বৈঠকে অংশগ্রহণের সময় অবশ্যই রেশন কার্ড নম্বর এবং সংশ্লিষ্ট রেশন দোকানের বিস্তারিত তথ্য সঙ্গে রাখতে হবে। এতে করে কর্মকর্তারা দ্রুত সমস্যার প্রকৃতি বুঝতে পারবেন এবং সমাধানের পথে এগোতে পারবেন। পাশাপাশি, এই উদ্যোগের মূল লক্ষ্য হল রেশন ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়ানো।

 

আরও পড়ুন: যুবসাথীর টাকা আটকে? আবেদন ঠিক আছে কি না চেক করার উপায় জানুন

অনলাইন বৈঠকে অংশ নিতে হলে ব্যবহারকারীদের ফোন বা ল্যাপটপে স্থিতিশীল ইন্টারনেট সংযোগ থাকা জরুরি। এছাড়াও ক্যামেরা ও মাইক্রোফোন সঠিকভাবে কাজ করছে কি না, তা আগে থেকেই নিশ্চিত করতে বলা হয়েছে। সরকারের এই নতুন পদক্ষেপের ফলে রেশন (Ration  Complaint) সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।