বাংলা হান্ট ডেস্ক: টাটা গ্রুপের প্যারেন্ট সংস্থা টাটা সন্সের (Tata Sons) প্রসঙ্গে এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) টাটা সন্স-কে একটি ‘আপার লেয়ার’ নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (Non-Banking Financial Company) তথা NBFC হিসাবে বিবেচিত করেছে। রিজার্ভ ব্যাঙ্ক ২০২৬-২৭ সালের জন্য আপার-লেয়ারে থাকা NBFC-গুলির একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে টাটা সন্স আবারও আপার লেয়ারের ক্যাটাগরিতে স্থান পেয়েছে।
টাটা সন্সের (Tata Sons) প্রসঙ্গে বড় সিদ্ধান্ত RBI-র!
কোন কোম্পানিগুলি আপার লেয়ারে রয়েছে: রিজার্ভ ব্যাঙ্কের জুন মাস থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, ১ ট্রিলিয়নের বেশি সম্পদ থাকা NBFC-গুলিকে আপার লেয়ারে রাখা হয়েছে। এর ফলে সেগুলি আরও কঠোর রেগুলেটরি তদারকির অধীনে আসবে এবং ৩ বছরের মধ্যে তাদের লিস্ট হতে হবে। ২০২৬-এর মার্চের মধ্যে ২ ট্রিলিয়ন টাকার বেশি স্ট্যান্ডঅ্যালোন অ্যাসেট অতিক্রম করায় টাটা সন্স এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। টাটা সন্সকে NBFC বিভাগের ক্যাটাগরির অধীনে একটি কোর ইনভেস্টমেন্ট কোম্পানি তথা CIC হিসাবে মনোনীত করা হয়েছে। কোম্পানিটি এখন শেয়ার বাজারে লিস্ট হবে কি না, তা নির্ভর করবে RBI তার CIC রেজিস্ট্রেশন স্যারেন্ডার করার আবেদন গ্রহণ করে কি না তার ওপর।

কোর ইনভেস্টমেন্ট কোম্পানি কী: জানিয়ে রাখি যে, কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হল এমন একটি NBFC যার প্রধান ব্যবসা হল গ্রুপ কোম্পানিগুলিতে বিনিয়োগ করা। নিয়ম অনুযায়ী, এই সংস্থার মোট অ্যাসেটের কমপক্ষে ৯০ শতাংশ এই ধরণের কোম্পানিগুলির ইক্যুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, দেনা বা ঋণে বিনিয়োগ থাকা উচিত।
১৭ টি কোম্পানির তালিকা: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বছরের ১৭ টি নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানির তালিকায় ১৭টি কোম্পানি রয়েছে। যেখানে ২০২৫ অর্থবর্ষ ২৫ এবং ২০২৪ অর্থবর্ষে এই সংখ্যা ছিল ১৫। আরইসি লিমিটেড থেকে শুরু করে পাওয়ার ফাইনান্স কর্পোরেশন এবং ইন্ডিয়ান রেলওয়ে ফাইনান্স কর্পোরেশন এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য কিছু NBFC-র মধ্যে রয়েছে LIC হাউজিং ফাইন্যান্স, টাটা ক্যাপিটাল, বাজাজ ফাইন্যান্স এবং শ্রীরাম ফাইন্যান্সের মতো সংস্থা।
আরও পড়ুন: আর চলবে না ‘জালিয়াতি’! টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের লাগাতার চোটে উদ্বিগ্ন হয়ে কড়া পদক্ষেপ BCCI-র
পিএনবি হাউজিং ফাইন্যান্সের কী অবস্থা: পিএনবি হাউজিং ফাইন্যান্স এবং সম্মান ক্যাপিটাল পূর্ববর্তী প্রক্রিয়াগুলিতে NBFC-আপার লেয়ার হিসাবে চিহ্নিত হয়েছিল। কিন্তু তারা বর্তমান প্রক্রিয়ায় নির্ধারিত মানদণ্ড পূরণ করে না। নিয়ম অনুযায়ী, একবার কোনও NBFC-কে NBFC-আপার লেয়ার হিসাবে বিবেচিত করা হলে, পরবর্তী বছরগুলিতে মানদণ্ড পূরণ না করলেও, ওই সংস্থার জন্য কমপক্ষে ৫ বছরের জন্য কঠোর রেগুলেটরি নিয়ম লাগু থাকে। এই কারণেই পিএনবি হাউজিং ফাইন্যান্স এবং সম্মান ক্যাপিটালকে আপার লেয়ারে রাখা হয়েছে। তাই, এই ২ টি সংস্থা ২০২৭ অর্থবর্ষের তালিকায় অন্তর্ভুক্ত নেই।













