শুরু ক্রেতাদের হুড়োহুড়ি! সহজ EMI স্কিমে আজই বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারতে প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে জনপ্রিয়তা আরও বাড়ছে রয়াল এনফিল্ডের । বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই ব্র্যান্ডের প্রতি এক আলাদাই আকর্ষণ লক্ষ্য করা যায়। আগে অনেকের মনে করতেন, এই বাইক কিনতে হলে বেশ বড় অঙ্কের অর্থের প্রয়োজন। তবে এখন সময়ও বদলেছে আর পরিস্থিতি বদলেছে। বিভিন্ন ব্যাঙ্ক ও ফাইন্যান্স সংস্থার সহজ ঋণ ও EMI সুবিধার ফলে অনেক ক্রেতাই মাসিক কিস্তিতে এই বাইক কিনছেন। এই পরিস্থিতিতে নতুন ক্রেতাদের কাছে সবচেয়ে সাশ্রয়ী এবং সহজ বিকল্প হিসেবে উঠে এসেছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০, যা কম দামে দারুণ এক অভিজ্ঞতা করায়।

সহজ EMI স্কিমে মিলছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ (Royal Enfield Hunter 350)

বর্তমানে এই মডেলটি কোম্পানির অন্যতম সাশ্রয়ী মডেল হিসেবে পরিচিত। ভারতের বাজারে এই বাইকের এক্স-শোরুম দাম সাধারণত প্রায় ১.৪০ লক্ষ থেকে ১.৭০ লক্ষ টাকার মধ্যেই। তুলনামূলকভাবে এই মডেলের কম দাম হওয়ায় EMI-এর পরিমাণও কম থাকে। ফলে গ্রাহকদের ওপর মাসিক কিস্তির চাপও অনেকটাই কম পড়ে। এই কারণেই প্রথমবার রয়্যাল এনফিল্ড কেনার ক্ষেত্রে অনেক নতুন রাইডার এই মডেলটিকেই অগ্রাধিকার দিচ্ছেন।

আরও পড়ুন: বিশ্বে সবচেয়ে বেশি তেল মজুত রেখেছে আমেরিকা! তালিকায় কোথায় দাঁড়িয়ে ভারত?

ব্যাঙ্ক বা ফাইন্যান্স সংস্থার অফারের উপর নির্ভর করে এই বাইকের EMI সাধারণত মাসে প্রায় ৪,৫০০ থেকে ৫,০০০ টাকার কাছাকাছি থেকে শুরু হতে পারে, যদি ঋণের মেয়াদ ৩৬ মাস ধরা হয়। লোনের মেয়াদ বাড়ালে মাসিক কিস্তির পরিমাণ আরও কমে যেতে পারে। ফলে যারা সীমিত বাজেট নিয়ে প্রিমিয়াম মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন, তাদের কাছে এটি একটি সহজ সমাধান হয়ে উঠেছে।

হান্টার ৩৫০ ছাড়াও রয়্যাল এনফিল্ডের আরও জনপ্রিয় কয়েকটি মডেল রয়েছে, যেমন রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ এবং রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০। তবে এই মডেলগুলির দাম তুলনামূলকভাবে বেশি হওয়ায় তাদের ইএমআই-ও বেশি পড়ে। সাধারণত বুলেট ৩৫০-এর ক্ষেত্রে মাসিক ইএমআই ৫,০০০ টাকার উপরে শুরু হয়, আর ক্লাসিক ৩৫০-এর ক্ষেত্রে তা প্রায় ৫,৫০০ টাকা বা তারও বেশি হতে পারে। এই কারণেই প্রথমবার রয়্যাল এনফিল্ড কিনতে গেলে অনেকেই হান্টার ৩৫০-এর দিকে ঝুঁকছেন।

Royal Enfield Hunter 350 available on easy EMI scheme

আরও পড়ুন: ক্রমশ বাড়ছে সঙ্কট! পাকিস্তানে লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, কী অবস্থা শ্রীলঙ্কার?

শুধু কম ইএমআই নয়, ব্যবহারিক দিক থেকেও হান্টার ৩৫০ নতুন রাইডারদের জন্য বেশ সুবিধাজনক। ক্লাসিক বা বুলেটের তুলনায় বাইকটির ওজন কম হওয়ায় শহরের ব্যস্ত রাস্তায় চালানো সহজ। পাশাপাশি আধুনিক ডিজাইন, ৩৪৯ সিসি ইঞ্জিন এবং আরামদায়ক রাইডিং পজিশনের কারণে এটি দৈনন্দিন ব্যবহারের জন্যও উপযুক্ত। সব মিলিয়ে কম দাম, সহজ ইএমআই এবং ব্যবহারিক পারফরম্যান্সের কারণে হান্টার ৩৫০ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এবং সীমিত বাজেটে রয়্যাল এনফিল্ড কেনার স্বপ্ন পূরণের অন্যতম সহজ পথ হিসেবে সামনে আসছে।