বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানু (Saikhom Mirabai Chanu) এশিয়ান গেমসে (Asian Games 2026) ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি মহিলাদের ৪৯ কেজি ইভেন্টে মোট ১৯৮ কেজি ভারোত্তোলনের মাধ্যমে রুপো জিতেছেন। এটি মীরাবাইয়ের প্রথম এশিয়ান গেমস পদক। এর মাধ্যমে ২৮ বছর পর ভারত ভারোত্তোলনে (Weightlifting) প্রথম এশিয়ান গেমস পদক পেল। জানিয়ে রাখি যে, মীরাবাই স্ন্যাচে ৮৩ কেজি দিয়ে শুরু করেন এবং তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় ৮৫ কেজি ভারোত্তোলন করেন। এরপর তিনি তাঁর তৃতীয় প্রচেষ্টায় সফলভাবে ভারোত্তোলন করেন। যা তাঁকে স্ন্যাচের পরেও পদকের লড়াইয়ে দৃঢ়ভাবে টিকিয়ে রাখে।
ইতিহাস গড়লেন মীরাবাই চানু (Saikhom Mirabai Chanu):
ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজির ভারোত্তোলন: জানিয়ে রাখি যে, মীরাবাই ক্লিন অ্যান্ড জার্কে ১০৭ কেজির
ভারোত্তোলনের সফল প্রচেষ্টার মাধ্যমে শুরু করেন। এরপর তিনি তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় ১১১ কেজি ভারোত্তোলন করেন। এক্ষেত্রে তৃতীয় প্রচেষ্টার প্রয়োজন হয়নি এবং তাঁর মোট স্কোর ছিল ১৯৮ কেজি। ৮৭ কেজি স্ন্যাচ এবং ১১১ কেজি ক্লিন অ্যান্ড জার্কসহ মোট ১৯৮ কেজি ভারোত্তোলনের মাধ্যমে মীরাবাই রুপো জিতেছেন। এদিকে, উত্তর কোরিয়ার রি সং গাম মোট ২১৫ কেজি ভারোত্তোলন করে সোনা জিতেছেন। তিনি স্ন্যাচে ৯৪ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১২১ কেজি ভারোত্তোলন করেন। এছাড়াও, ইন্দোনেশিয়ার উইজায়ানা লুলুক ডায়ানা ত্রি মোট ১৯১ কেজি ভারোত্তোলনের মাধ্যমে ব্রোঞ্জ জয় করেন। তিনি স্ন্যাচে ৮৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৩ কেজি ভারোত্তোলন করেছেন।
Mirabai Chanu nails all her three Snatch attempts, successfully lifting 83kg, 85kg and 87kg in a perfect start to her Asian Games campaign! 🔥
Watch the 20th Asian Games Aichi-Nagoya LIVE on Sony Sports Network TV channels & Sony LIV.
#SonySportsNetwork #SonyLIV #AsianGames #AichiNagoya2026 #BaarBaarBharatHarBaarBharat
— Sony Sports Network (@SonySportsNetwk) September 23, 2026
২৮ বছর পর ভারোত্তোলনে এশিয়ান গেমসে পদক জিতল ভারত: উল্লেখ্য যে, মীরাবাইয়ের জেতা রুপোর মাধ্যমে এশিয়ান গেমসে ভারোত্তোলনে ভারতের পদকের অপেক্ষার অবসান ঘটল। এর আগে ভারত ১৯৯৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে কর্ণম মাল্লেশ্বরীর মাধ্যমে ভারোত্তোলনে রুপো জিতেছিল। তারপর থেকে এশিয়ান গেমসে এই খেলায় ভারত আর কোনও পদক জিততে পারেনি। এবার মীরাবাই ২৮ বছরের এই খরার অবসান ঘটিয়েছে। এদিকে, মীরাবাইর এই দুর্দান্ত অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীও।
আরও পড়ুন: ডিফেন্স সেক্টরে বড় পদক্ষেপ! আরও শক্তিশালী হচ্ছে T-72 এবং T-90 ট্যাঙ্ক, লাভবান হবে ভারতীয় সেনা
মীরাবাইয়ের প্রথম এশিয়ান গেমস পদক: জানিয়ে রাখি যে, এটি মীরাবাই চানুর অংশগ্রহণ করা তৃতীয় এশিয়ান গেমস। তবে, তিনি এর আগে ২০১৪ এবং ২০১৮ সালের এশিয়ান গেমসে অংশগ্রহণ করলেও কোনও পদক জিততে পারেননি। চোটের কারণে মীরাবাই ২০২২ সালের এশিয়ান গেমসেও অংশ নিতে পারেননি। অলিম্পিক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসে পদকজয়ী মীরাবাইয়ের জন্য এশিয়ান গেমসের পদক একটি অপূর্ণ স্বপ্নই থেকে গিয়েছিল। তবে, ২০২৬ সালে তিনি এই স্বপ্নপূরণ করলেন।
আরও পড়ুন: ভারতে এই প্রথম আমেরিকার পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেটের গর্জন! ‘তরঙ্গ শক্তি’-তে বড় চমক
ভারোত্তোলনে ভারতের পদক সংখ্যা বাড়ল: মীরাবাইয়ের পদকের আগে, এশিয়ান গেমসে ভারোত্তোলনে ভারত মোট ১৪ টি পদক জিতেছিল। যার মধ্যে ৫ টি রুপো এবং ৯ টি ব্রোঞ্জ ছিল। মীরাবাইয়ের এই পদক জয়ের মাধ্যমে এই খেলায় ভারতের মোট পদক সংখ্যা এখন ১৫-তে পৌঁছেছে। যার মধ্যে ৬ টি রুপো এবং ৯ টি ব্রোঞ্জ রয়েছে। তবে, ভারত এখনও এশিয়ান গেমসে ভারোত্তোলনে কোনও সোনা জিততে পারেনি।













