নীতীশ যুগের অবসান, শপথ নিলেন বিহারে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী

Published on:

Published on:

Samrat Choudhary takes oath as Chief Minister of Bihar.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিহারের রাজনীতিতে বড় পরিবর্তনের সাক্ষী থাকল দেশ। বুধবার শপথগ্রহণের মাধ্যমে সম্রাট চৌধরী (Samrat  Choudhary) রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এতদিন উপমুখ্যমন্ত্রীর পদে থাকা সম্রাটই এবার রাজ্যের ২৪তম মুখ্যমন্ত্রী। নীতীশের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে বিহারে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হল। পাটনার লোক ভবনে রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন তাঁকে শপথবাক্য পাঠ করান।

বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সম্রাট চৌধরী (Samrat Choudhary)

মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার, যিনি বিহারের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, নতুন সরকার রাজ্যের দায়িত্ব সামলাবে এবং তাঁর পূর্ণ সমর্থন থাকবে। এই পদত্যাগের পরই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে, যেখানে সম্রাট চৌধুরীর নামেই সিলমোহর পড়ে।

আরও পড়ুন: ঘুম উড়ল পাকিস্তানের! নৌবাহিনী গঠন করে জলভাগে প্রথম সফল হামলা বালোচ বিদ্রোহীদের

বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রী  শিবরাজ সিং চৌহান আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে সম্রাট চৌধরীকেই মুখ্যমন্ত্রী করা হবে। স্বাধীনতার পর এই প্রথমবার বিহারে কোনও বিজেপি নেতা মুখ্যমন্ত্রী পদে বসলেন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং হরিয়ানার মতো রাজ্যের পর এবার সেই তালিকায় যুক্ত হল বিহারের নামও।

সম্রাট চৌধুরীর রাজনৈতিক যাত্রা দীর্ঘ এবং বহুমাত্রিক। ১৯৯০-এর দশকে রাজনীতিতে প্রবেশ করে তিনি প্রথমে আর জেডি এবং পরে JDU-র সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। গত দু’বছর উপমুখ্যমন্ত্রী থাকার পর এবার তিনি রাজ্যের শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন।

Samrat Choudhary takes oath as Chief Minister of Bihar.

আরও পড়ুন:রাজ্যের আবেদনে সম্মতি দিয়ে দিল সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারি কর্মীদের DA মামলায় বড় মোড়

রাজনৈতিক মহলের মতে, এই পরিবর্তন শুধু নেতৃত্বের বদল নয়, বরং বিহারের ক্ষমতার সমীকরণে বড়সড় রদবদলের ইঙ্গিত। একসময় নীতীশ কুমারের ক্ষমতা কেড়ে নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন সম্রাট চৌধরী (Samrat Choudhary), আর বাস্তবে সেটাই করে দেখালেন তিনি। ফলে বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ ও ভবিষ্যতের দিকনির্দেশনা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।