নদী পেরিয়ে বাংলাদেশে গা ঢাকা দেওয়ার ছক? শওকতকে খুঁজে বের করতে মরিয়া NIA

Published on:

Published on:

Saokat Molla is planning to cross the river and hide in Bangladesh
Follow

বাংলা হান্ট ডেস্ক : তদন্তকারীদের জালে ধরা পড়ার আশঙ্কা বাড়তেই প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) সীমান্তের দিক থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা যাচ্ছে। সেই সূত্র ধরেই দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় অভিযান জোরদার করেছে NIA। সম্ভাব্য আশ্রয়স্থল থেকে নদীপথ—সব জায়গাতেই চলছে নজরদারি। তদন্তের স্বার্থে গোটা অঞ্চল কার্যত নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে।

শওকত মোল্লার (Saokat Molla) বাংলাদেশ পালানোর ছক

সূত্রের খবর, শওকত মোল্লার সন্ধানে বাসন্তী থানার অধীন চুনাখালি ও সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই তাঁর ছেলেকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এরপর থেকেই শওকতের অবস্থান নিয়ে তৎপরতা আরও বেড়েছে।স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার বারুইপুরের একটি বাড়ি থেকে কয়েকজন সহযোগীকে নিয়ে বেরিয়েছিলেন শওকত। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি লাল রঙের জামা পরেছিলেন। দুটি মোটরবাইকের তাকে ও তার সঙ্গীদের বাসন্তীর দিকে যেতে দেখা যায়। বিকেলের দিকে খেয়াঘাট এলাকায় ওই দলটির গতিবিধি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের।

এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, নদী পেরিয়ে উত্তর ২৪ পরগনার দিকে পৌঁছনোর পরিকল্পনা ছিল। ওই রুট ব্যবহার করলে সীমান্তবর্তী অঞ্চলে পৌঁছনো অনেক সহজ হত। সেখান থেকে রাতের অন্ধকারে বাংলাদেশে সরে যাওয়ার ছক কষা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের সতর্কতায় সেই পরিকল্পনা সফল হয়নি বলে দাবি করা হচ্ছে। এদিকে জাকাড়িয়া সুন্দরবন মাদ্রাসা সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে তল্লাশি আরও জোরদার করেছে NIA। গ্রামের প্রতিটি সম্ভাব্য জায়গা খতিয়ে দেখা হচ্ছে।

কোনও বাড়ি বা নির্জন এলাকা বাদ দেওয়া হচ্ছে না। তদন্তকারীদের লক্ষ্য, অভিযুক্ত যাতে কোনওভাবেই এলাকা ছেড়ে পালাতে না পারেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “শওকত মোল্লা পালানোর জন্য চুলাখালি এলাকায় ঢুকেছে। NIA কাছে খবর রয়েছে। যারা শওকত মোল্লাকে পালাতে সাহায্য করছে, তাদেরকেও খোঁজা হচ্ছে। ওদের সবাইকে NIA মাটির গর্ত থেকে খুঁজে বার করবে।”

Saokat Molla is planning to cross the river and hide in Bangladesh

আরও পড়ুন : ফের রেল ব্লকের জেরে আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, রইল তালিকা…

আর এক স্থানীয় বাসিন্দার মতে, “NIA এর কাছে খবর ছিল শওকত এখান থেকে পালিয়ে গিয়ে নদীর ওপারে করাকাঠি এলাকায় ওর আত্মীয়র বাড়িতে রাতটুকু থেকে বাংলাদেশ পালাবে। আমরা ব্যারিকেড করি। দেখি দুটো বাইক, ওদের মাথায় হেলমেট ছিল, দুটো বড় কালো ব্যাগ নিয়ে ঢুকছে। আমাদের দেখেও বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। মাদ্রাসার কাছাকাছি এলাকাতেই রয়েছে।” শওকত মোল্লাকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। তিনি আদৌ সীমান্তের কাছে পৌঁছতে পেরেছিলেন কি না, অথবা এখনও কোথাও আত্মগোপন করে রয়েছেন কি না, তা স্পষ্ট নয়। তবে NIA-র তৎপরতা দেখে স্পষ্ট, তাঁকে খুঁজে বের করতে কোনও খামতি রাখতে চাইছে না তদন্তকারী সংস্থা।