পরপর বন্ধ থাকবে স্কুল, সামনেই একাধিক ছুটি রাজ্যের পড়ুয়াদের, দেখুন তালিকা

Published on:

Published on:

school holiday
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জানুয়ারি, ফেব্রুয়ারী মাসের পর এবার মার্চ মাসেও একাধিক ছুটি (Government Holiday) পাচ্ছে রাজ্যের পড়ুয়ারা (Students)। টানা পঠন-পাঠনের মাঝে ছুটি পেলে মন খুশি হয়ে যায় পড়ুয়াদের। আর আগামী মাসে রয়েছে ভরপুর ছুটি। মার্চ মাসে ছুটির তালিকা সামনে এসেছে (School Holiday)। কবে কবে স্কুল বন্ধ থাকবে? আগে থেকে দেখে নিন।

মার্চ মাসের ছুটির তালিকা | Government Holiday

আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে দোলযাত্রা, ঈদ এবং রামনবমী-সহ একাধিক উৎসবের কারণে একাধিক স্কুল বন্ধ থাকবে। বেশ কিছুদিন ছুটি মিলবে। ফলে পড়ার মাঝে একটু ঘোরাঘুরিও চলবে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে ছুটি। কবে কবে মিলবে? দেখে নিন তালিকা।

৩ ও ৪ মার্চ– দোল উৎসব ও হোলি উপলক্ষ্যে ছুটি থাকছে রাজ্যের স্কুলগুলোতেও। ১৭ মার্চ– শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বিশেষ ছুটি থাকছে এ রাজ্যে। সেই ছুটি শেষ হতে না হতেই ২০ ও ২১ মার্চ- ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে স্কুল ছুটি ফের। এরপর ছুটি মিলবে ২৬ মার্চ- রামনবমী উপলক্ষ্যে।

আরও পড়ুন: শনিবার বাজারে হলুদ ধাতুর দর হু হু করে কমছে! আজ সোনা-রুপো কিনলে কত খরচ হবে জানেন?

দোল যাত্রা- ৩ মার্চ

হোলি – ৪ মার্চ

হরিচাঁদ ঠাকুরের জন্মদিন- ১৭ মার্চ

ঈদুল ফিতর আগের দিন – ২০ মার্চ

ঈদ-উল-ফিতর – ২১ মার্চ

রামনবমীত – ২৬ মার্চ

holiday

আরও পড়ুন: ‘কেন্দ্রীয় হারে দেওয়া হবে DA..,’ সরকারি কর্মীদের ক্ষোভের মাঝেই বড় প্রতিশ্রুতি

এখনও রামনবমীতেও ছুটি দেওয়া হয় রাজ্যে। মার্চের শুরুটা যেমন ছুটি দিয়ে তেমনি শেষটাও ছুটি দিয়ে। মার্চ মাসের শেষ দিন স্কুল বন্ধ থাকবে। ৩১ মার্চ- মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। সবমিলিয়ে মার্চ মাসে ভরে ভরে ছুটি পাচ্ছে এ রাজ্যের স্কুল পড়ুয়ারা।