বাংলাহান্ট ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে বয়সের ভারে জরাজীর্ণ হয়েছে। তবুও আজও শহর কলকাতার এক অবিচ্ছেদ্য অংশ ট্রাম (Tram)। এক শতাব্দী পার হয়ে গিয়েছে শহরের বুক চিরে চাকা গড়িয়েছে ট্রামের। ধীর গতিতেই দেখতে দেখতে কেটে গিয়েছে ১৫২ টা বছর। আজ জন্মদিন কলকাতার অন্যতম এই ঐতিহ্যের। ঝাঁ চকচকে আধুনিকতায় মোড়া শহরে পুরনো শম্বুক গতির ট্রাম আজ বড়ই বেমানান। কিন্তু তিলোত্তমার সঙ্গে এর বন্ধন, ঐতিহ্য অগ্রাহ্য করা যায় না।
১৫৩ বছরে পা দিল কলকাতা শহরের ট্রাম (Tram)
১৮৭৩ সালে এ শহরে প্রথম সফর শুরু করেছিল ট্রাম। আজ ১৫৩ বছরে পা দিল ট্রাম। সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়েছে সে। শহরজুড়ে বিভিন্ন জায়গায় ট্রাম লাইন থাকলেও এখন শুধুমাত্র দুটি রুটেই চলছে। মামলাও আদালতে বিচারাধীন। তবুও আজ ১৫৩ তম জন্মদিনে স্মৃতিচারণ করলেন শহরের ট্রামপ্রেমীরা।

কী পরিকল্পনা এদিনের: জানা গিয়েছে, এদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি ট্রাম আজ শহর পরিক্রমা করেছে। ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সকাল সাড়ে নটায় গড়িয়াহাট থেকে সফর শুরু করে প্রথমে ধর্মতলা আসে ট্রামটি। তারপর ট্রামটি যাবে শ্যামবাজার। প্রায় ১০০ বছর পুরনো ট্রামটির বছরভরের ঠিকানা নোনাপুকুর ট্রাম ডিপো। আজ ১৫৩ বছরের জন্মদিন উপলক্ষে রাস্তায় নামবে এই ট্রাম (Tram)। ভেতরে হবে নানান অনুষ্ঠানও।
আরও পড়ুন : ‘২৬-এর টিকিট কনফার্ম’, জন্মদিনে মুখ্যমন্ত্রীর চিঠি শেয়ার করতেই সমালোচনার মুখে অপরাজিতা
দুটি রুটেই চলছে ট্রাম: বর্তমানে শহরের দুটি রুটেই চলে ট্রাম- শ্যামবাজার-ধর্মতলা এবং গড়িয়াহাট-ধর্মতলা। তাও নিয়মিত নয়। তবু ট্রামের চাকার শব্দ যাতে পুরোপুরি ভাবে শহরের বুক থেকে হারিয়ে না যায় তার জন্য এখনও লড়ে চলেছে ট্রাম প্রেমীরা।
আরও পড়ুন : মার্চ জুড়ে শুধু ছুটিই ছুটি, বাংলায় কবে কবে বন্ধ ব্যাঙ্ক? বিপদে পড়ার আগে জেনে রাখুন
প্রসঙ্গত, সমগ্র বিশ্বে ৪০০ শহরে চলে ট্রাম। কিন্তু এ শহরের দ্রুত গতির সঙ্গে এঁটে উঠতে ধীরগতির এই যানটি। সময়ের দাবি মেনে ট্রামেও লেগেছে আধুনিকতার ছোঁয়া, কিন্তু গতির জন্যই যেন হেরে গেল কলকাতার ঐতিহ্য ট্রাম।












