বাংলাহান্ট ডেস্ক : জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে এনে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। মাঝেমাঝেই টলিপাড়ার বিভিন্ন তারকাদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়ে থাকেন মুখ্যমন্ত্রী। তেমনই একটি চিঠি পাঠিয়েছিলেন অপরাজিতার জন্মদিনেও। সেই চিঠি প্রকাশ্যে আনতেই ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী।
অপরাজিতাকে (Aparajita Adhya) জন্মদিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী
সম্প্রতি ছিল অপরাজিতার জন্মদিন। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। সেখানে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী একটি চিঠি পাঠিয়েছেন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। সেখানে লেখা, ‘প্রিয় অপরাজিতা, তোমার শুভ জন্মদিনে রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক শুভ কামনা।’

কী লেখা চিঠিতে: চিঠিতে আরও লেখা রয়েছে, ‘আগামীতে আসুক আরও সুখ, সমৃদ্ধি ও সাফল্য আশা রাখি। তোমার জীবনের এই বিশেষ দিনে তোমার প্রিয়জনদের জানাই আমার আন্তরিক শুভ কামনা। ভালো থেকো, সুস্থ থেকো’। মুখ্যমন্ত্রীর এই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অপরাজিতা।
আরও পড়ুন : কলকাতা বা উত্তর ২৪ পরগণা নয়, এই জেলাতেই সবথেকে বেশি আবেদন যুবসাথীর জন্য
পালটা উত্তর অভিনেত্রীর: পোস্ট শেয়ার করে অপরাজিতা (Aparajita Adhya) লেখেন, ‘আপনার স্নেহভরা বার্তা পেয়ে আমি গভীরভাবে আপ্লুত ও কৃতজ্ঞ। আমার জন্মদিনে আপনার আন্তরিক আশীর্বাদ ও শুভকামনা পেয়ে আমি সত্যিই অনুপ্রাণিত। আপনার ব্যস্ত সময়সূচির মধ্যেও আমাকে স্মরণ করে শুভেচ্ছা জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার আশীর্বাদ ও দিকনির্দেশনা ভবিষ্যতেও আমার পথচলার প্রেরণা হয়ে থাকবে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। শ্রদ্ধা ও কৃতজ্ঞতাসহ, অপরাজিতা আঢ্য’।
আরও পড়ুন : ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে, পরিবারকে নিয়ে ঘুরে আসুন বরগড়ের এই ৫ টি ঝরনার জায়গা
এই পোস্ট শেয়ার করতেই কটাক্ষের মুখে পড়েছেন অপরাজিতা। একজন লিখেছেন, ‘আপনার টিকিট কনফার্ম।’ আরেকজন লিখেছেন, ‘টিকিট দেবে রেডি থেকো’। শুধু তাই নয়, অনেকে আরজিকর কাণ্ড নিয়েও রীতিমতো কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। তবে এই সমালোচনার কোনও জবাবই এখনও দেননি অপরাজিতা।












