অপারেশন সিঁদুরের সাফল্যেই বাজিমাত! গোটা বিশ্ব মুগ্ধ ভারতের ব্রহ্মসে, কিনতে আগ্রহী ১৪ টি দেশ

Published on:

Published on:

Several countries want to buy BrahMos missiles from India.
Follow

বাংলা হান্ট ডেস্ক: একটা সময় ছিল, যখন সামরিক দিক থেকে শুধুমাত্র আমদানির ওপরেই ভরসা করতে হত ভারতকে (India)। যদিও, যুগের সঙ্গে তাল মিলিয়ে সেই চিত্র এখন পাল্টেছে। সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের মাধ্যমে ভারত এখন বিশ্বের বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিকারী হিসাবে বিবেচিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রফতানি পূর্ববর্তী বছরের ২৩,৬২২ কোটি টাকার তুলনায় ৬২.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮,৪২৪ কোটি টাকায় পৌঁছেছে। যা সর্বকালের সর্বোচ্চ হিসাবে বিবেচিত হচ্ছে। এদিকে, ব্রহ্মস (BrahMos) সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ভারতের দেশীয় সরঞ্জামের বিশ্বব্যাপী চাহিদা দ্রুত বাড়ছে।

গোটা বিশ্ব মুগ্ধ ভারতের (India) ব্রহ্মসে:

মূলত, অপারেশন সিঁদুরে দুরন্ত সাফল্যের পর ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের খ্যাতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ, এই ক্ষেপণাস্ত্রের বিশ্বব্যাপী চাহিদাও বহুগুণে বেড়ে গেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে বিশ্বে প্রায় ১৪ টি দেশ ভারত থেকে ব্রহ্মোস কেনার আগ্রহ প্রকাশ করেছে।

 Several countries want to buy BrahMos missiles from India.

ব্রহ্মসের বিশেষত্ব: জানিয়ে রাখি যে, ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা তথা DRDO এবং রাশিয়া যৌথভাবে তৈরি করেছে। এটিকে বিশ্বের অন্যতম দ্রুততম অপারেশনাল সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসাবে বিবেচনা করা হয়। এটি ম্যাক ২.৮ থেকে ৩ গতিতে ওড়ে (যা শব্দের গতির চেয়ে প্রায় ১০০ গুণ বেশি)। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩,৭০০ কিলোমিটার। এই কারণেই এই ক্ষেপণাস্ত সহজেই শত্রুপক্ষের রাডার বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়িয়ে যেতে পারে। ব্রহ্মসের আরও একটি বিশেষত্ব হল এটির স্থল, আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং এমনকি সমুদ্রের নিচে থাকা ডুবোজাহাজ থেকেও আক্রমণ করার ক্ষমতা রয়েছে।

আরও পড়ুন: একী কাণ্ড! টাটা গ্রুপের এই সংস্থায় সাইবার হামলা, ফাঁস Apple ও Tesla-র গুরুত্বপূর্ণ ফাইল

জানিয়ে রাখি যে, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করেছিল। এদিকে, অপারেশন সিঁদুরে পাকিস্তানকে শোচনীয়ভাবে পরাজিত করার পর রাশিয়া এখন এটিকে তাদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার ইচ্ছে প্রকাশ করেছে। ভারত ফিলিপিন্সের সঙ্গেও ৩৭৫ মিলিয়ন ডলারের একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। ফিলিপিন্সের পর ভিয়েতনামও ভারতের সঙ্গে প্রায় ৬২৯ মিলিয়ন ডলার (প্রায় ১২,৫০০ কোটি টাকা) মূল্যের একটি বড় ব্রহ্মস চুক্তি স্বাক্ষর করেছে। ভিয়েতনামের পর এখন ইন্দোনেশিয়াও এটি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: IPL ২০২৭-এর আগে সবথেকে বড় দলবদল! ঋষভ পন্থ-কুলদীপ যাদব পরিবর্তন করলেন টিম

সংযুক্ত আরব আমিরশাহীও কিনতে আগ্রহী: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহীও তার সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য ভারত থেকে আকাশতির এবং ব্রহ্মসের মতো এয়ার ডিফেন্স সিস্টেম কেনার আগ্রহ প্রকাশ করেছে। এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও দ্রুত অগ্রগতি হচ্ছে। এছাড়াও, জানা যাচ্ছে যে চিরি থেকে শুরু করে ব্রাজিল সৌদি আরব, থাইল্যান্ড, মালয়েশিয়া, ওমান,  মিশরের মতো দেশগুলিও এখন তাদের দেশের সেনাবাহিনীতে ব্রহ্মস অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে।