Durga Puja 2026 Live Updates

শক্তিগড়ের স্বাদ আপনার হেঁশেলেই, নরম গরম ল্যাংচা বানানোর রেসিপি দেখে নিন ঝটপট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালি মাত্রেই ভোজনরসিক। টক, ঝাল, মিষ্টি, চর্ব চোষ্য লেহ্য পেয়- বাঙালির খাদ্যাভ্যাসেই রয়েছে সবটা। বাংলার কোণায় কোণায় রয়েছে নিজস্ব মিষ্টি (Recipe)। পাড়ার মোড়ে মোড়ে চোখে পড়বে মিষ্টির দোকান। তবে সবসময় দোকান থেকে না কিনে বাড়িতেও বানিয়ে নিতে পারেন জনপ্রিয় মিষ্টি।

শক্তিগড়ের মতো ল্যাংচা বানানোর রেসিপি (Recipe)

বাংলার জনপ্রিয় মিষ্টিগুলির মধ্যে অন্যতম শক্তিগড়ের ল্যাংচা। এখানের ল্যাংচার স্বাদ দূরদূরান্ত থেকে টেনে আনে মিষ্টিপ্রেমীদের। এবারের শক্তিগড়ের স্বাদ পাবেন নিজের ঘরেই। রইল ল্যাংচার সহজ রেসিপি-

Shaktigarh special lyangcha recipe

ল্যাংচা বানানোর উপকরণ:

ছানা

খোয়া ক্ষীর

ময়দা

সুজি

চিনি

বেকিং সোডা

ঘি

লেবুর রস

এলাচ গুঁড়ো

সাদা তেল

আরও পড়ুন : আরও চাপ পড়বে পকেটে, গ্রাহকদের চিন্তা বাড়িয়ে ৫ টি সস্তার প্ল্যান বন্ধ করল Airtel

ল্যাংচা বানানোর প্রণালী: প্রথমেই বানিয়ে রাখুন চিনির রস। এর জন্য সস প্যানে চিনি, পরিমাণ মতো জল, এলাচ গুঁড়ো, লেবুর রস মিশিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি রস (Recipe)। এবার একটি পাত্রে ছানা, ময়দা, সুজি, খোয়া ক্ষীর, এলাচ গুঁড়ো, বেকিং সোডা, চিনি, ঘি সব একসঙ্গে ভালো করে মেখে নিন।

আরও পড়ুন : ১৩৫ কেজি থেকে ঝরিয়েছেন ৪৬ কেজি ওজন! ‘রোগা হওয়ার’ কৌশল জানালেন নিতিন গড়করি

এই ডেলা থেকে ছোট ছোট লেচি কেটে হাতের চাপে ল্যাংচার আকৃতি দিন। এবার কড়াইতে সাদা তেল গরম করে ল্যাংচাগুলি বাদামি করে ভেজে তুলে ফেলে দিন চিনির রসে। আর কী, এবার গরম গরম পরিবেশন করুন তুলতুলে ল্যাংচা।