বিপর্যস্ত বাজারেও আদানি গ্রুপের এই কোম্পানির শেয়ারে রকেটের গতি! ব্রোকরেজ দিল কেনার পরামর্শ

Published on:

Published on:

Shares of this Adani Group company surge despite turbulent market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে এবার বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে আদানি গ্রুপের (Adani Group) একটি কোম্পানির শেয়ার। শুধু তাই নয়, গত শুক্রবার যখন ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক দরপতন চলছিল, তখনও বিনিয়োগকারীরা আদানি গ্রুপের সংস্থা আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের শেয়ার নিয়ে বেশ উৎসাহিত ছিলেন। এই কারণেই লেনদেন চলাকালীন শেয়ারটি ব্যাপকভাবে কেনা হয় এবং পূর্বের দিনের ক্লোজিং ১,৩৬১.২৫ টাকার তুলনায় ৫ শতাংশ বেড়ে ১,৪২৫ টাকায় পৌঁছে যায়। এটি শেয়ারটির ৫২-সপ্তাহের সর্বোচ্চ দরও। একই সঙ্গে শেয়ারটি BSE-তে ৩.৭২ শতাংশ বেড়ে ১,৪১১.৯৫ টাকায় বন্ধ হয়। এদিকে, ব্রোকরেজও এই স্টকটি নিয়ে আশাবাদী।
চলুন জেনে নেওয়া যাক, তারা এই শেয়ারের জন্য ঠিক কী টার্গেট প্রাইস নির্ধারণ করেছে।

শেয়ার বাজারে আদানি গ্রুপের (Adani Group) এই কোম্পানির স্টকে রকেটের গতি:

টার্গেট প্রাইস: ইতিমধ্যেই এলারা ক্যাপিটাল আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের শেয়ারের ক্ষেত্রে ‘বাই’ রেটিং দিয়েছে এবং এই শেয়ারের টার্গেট প্রাইস নির্ধারণ করেছে ১,৪৫২ টাকা। ব্রোকারেজ সংস্থাটি জানিয়েছে যে, ‘কোম্পানিটি ট্রান্সমিশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন এবং স্মার্ট মিটারিং-এ শক্তিশালী বৃদ্ধির জন্য প্রস্তুত। আমরা স্টকটিকে ‘বাই’ থেকে ‘অ্যাকুমুলেট’-এ আপগ্রেড করছি। কারণ গত ৩ মাসে আদানি গ্রুপের এই শেয়ারের দাম ৪৭ শতাংশ বেড়েছে। মূলত, শক্তিশালী অর্ডার বুক, ক্রমবর্ধমান মার্কেট শেয়ার এবং উন্নত ক্যাপিটালাইজেশন গাইডেন্সের ওপর ভিত্তি করে, শেয়ারটির টার্গেট প্রাইস নির্ধারণ করা হয়েছে ১,৪৫২ টাকা। ব্রোকারেজ সংস্থাটি আরও বলেছে যে, এই ত্রৈমাসিকে কোম্পানিটি শক্তিশালী অপারেশনাল প্যারামিটার রিপোর্ট করেছে। ২০২৬ অর্থবর্ষে মূলধনী ব্যয় তথা ক্যাপেক্স ১.২৪ গুণ বৃদ্ধি পেয়েছে বলেও জানা গিয়েছে।

Shares of this Adani Group company surge despite turbulent market.

মার্চ ত্রৈমাসিকের ফলাফল: জানিয়ে রাখি যে, আদানি এনার্জি সলিউশনস লিমিটেড ২০২৫-২৬ অর্থবর্ষের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে মুনাফায় ১.৩ শতাংশ বৃদ্ধি প্রদর্শন করে ৭২৩ কোটি টাকা অর্জন করেছে। কোম্পানিটি এর পূর্বের অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের একই ত্রৈমাসিকে ৭১৪ কোটি টাকা মুনাফা অর্জন করেছিল।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহেই ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! সামনে এল পরিসংখ্যান

কোম্পানিটি স্টক এক্সচেঞ্জে দাখিল করা এক বিবৃতিতে জানিয়েছে যে, ২০২৪-২৫ অর্থবর্ষের একই ত্রৈমাসিকে আয় ৬,৫৯৬.৩৯ কোটি টাকা থাকলেও, ২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে তা বেড়ে ৭,৫৮৮.০৮ কোটি টাকা হয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে যে, ২০২৪-২৫ অর্থবর্ষে মুনাফা ৯২১.৬৯ কোটি টাকা থাকলেও, ২০২৫-২৬ অর্থবর্ষের পুরো বছরে তা বেড়ে ২,৩৯২.৭৫ কোটি টাকা হয়েছে। এই সময়ে মোট আয়ও বৃদ্ধি পেয়ে ২৮,৩২৫.১৬ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ২০২৪-২৫ অর্থবর্ষে ছিল ২৪,৪৪৬.৫৫ কোটি টাকা।

আরও পড়ুন: শিরোপা জেতার পরেও কেন শ্রেয়স আইয়ারকে বাদ দিল KKR? রাখঢাক না রেখে কী জানালেন প্রাক্তন কোচ?

গত শুক্রবার শেয়ার বাজার নিম্নমুখী ছিল: উল্লেখ্য যে, গত শুক্রবার সেনসেক্স ৯৯৯.৭৯ পয়েন্ট বা ১.২৯ শতাংশ কমে ৭৬,৬৬৪.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ট্রেডিং চলাকালীন  এটি ১,২৬০.১৩ পয়েন্ট বা ১.৬২ শতাংশ কমে ৭৬,৪০৩.৮৭ পয়েন্টে নেমেছিল। এদিকে, NSE নিফটি ২৭৫.১০ পয়েন্ট বা ১.১৪ শতাংশ কমে ২৩,৮৯৭.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। জানিয়ে রাখি যে, গত সপ্তাহে সেনসেক্স ১,৮২৯.৩৩ পয়েন্ট বা ২.৩৩ শতাংশ এবং নিফটি ৪৫৫.৬ পয়েন্ট বা ১.৮৭ শতাংশ কমেছিল।