Durga Puja 2026 Live Updates

ভারতের হারের দিনে সূর্যকুমার যাদবের রেকর্ড ছুঁয়ে নিজের লজ্জা বাড়ালেন শ্রেয়স আইয়ার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ফের হারের মুখ দেখলো ভারত। এর ফলে ব্যাঙ্গালোরে সিরিজের শেষ ম্যাচ হতে চলেছে সিরিজের নির্ণায়ক ম্যাচ। কিন্তু এই ম্যাচে হারের পর নিজের নামের সাথে একটি লজ্জার রেকর্ড যোগ করেছেন ভারতীয় দলের (Indian Cricket Team) বর্তমান অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

তার আগে ভারতের অধিনায়কত্বের দায়িত্বে থাকা সূর্যকুমার ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৫০টি-রও বেশি ম্যাচে। নিজের অধিনায়কত্বে দেশকে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো এই ফরম্যাটে অন্তত ২০ টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে হারের মুখ দেখেছেন তিনি।

অধিনায়ক হিসেবে নিজের কেরিয়ারে ভারতকে মাত্র ৮ বার হারতে দেখেছেন সূর্যকুমার। তারপর অফফর্মের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়েন তিনি। অধিনায়কত্বের দায়িত্ব পান শ্রেয়স। কিন্তু নিজের প্রথম ১৯ ম্যাচেই এদিন অষ্টম হারের স্বাদ পেয়ে তিনি অনেক কম সময়ের মধ্যে সূর্যকুমারের রেকর্ড ছুঁয়ে ফেললেন। কাল তার নেতৃত্বে শোচনীয় পারফরম্যান্স করেন ভারতীয় বোলাররা। ২৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২৩ রানের বেশি তুলতে পারেনি ভারত।

আরও পড়ুন: কোহলি আর রোহিত কি ২০২৭ বিশ্বকাপে খেলবেন? এবার গম্ভীরকে উদ্দেশ্য করে পাকা খবর দিলো BCCI

এদিন ভারতীয় বোলাররা ওয়েস্ট ইন্ডিজ বেটারদের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েছিলেন। ম্যাচে ভারতে হয়ে সবচেয়ে কৃপন বোলিং করা প্রিন্স যাদবও ৯-এর ইকোনমি রেটে বোলিং করেছেন। ইনিংসের শেষ দুই বলে নীতিশ রেড্ডিকে দুইবার গ্যালারিতে পাঠিয়ে ৫০ বলে ৯ টি ছক্কা ও ৪ টি চার সহ নিজের শতরান সম্পূর্ণ করেন হোপ। এটি ছিল চলতি সিরিজে তার দ্বিতীয় শতরান।

আরও পড়ুন: আরও একটি বিশ্বরেকর্ডের ভাঙার মুখে বিরাট কোহলি! প্রয়োজন মাত্র ৭৫ রান

রান তাড়া করতে নেমে শুরুটা বিধ্বংসী ব্যাটিং শুরু করেন সঞ্জু স্যামসন। ২০ বলে নিজের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। মারেন ৬ টি চার ও ৪ টি ছক্কা। তিনি যখন ৫৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন তখন অপর ওপেনার অভিষেক শর্মার নামের পাশে মাত্র ৩ রান। কিন্তু অভিষেক, শ্রেয়স, ঈশানরা কেউই বড় ইনিংস খেলতে পারেনি। তিলক ভার্মা (৪২) ও নীতিশ রেড্ডি (৪০) কিছুটা চেষ্টা করলেও তা ভারতকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।