ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই কেন্দ্রেই শুভেন্দু? মমতার গড়ে ‘মেগা’ লড়াইয়ের জল্পনা

Published on:

Published on:

Shuvendu likely to contest from Bhabanipur & Nandigram in West Bengal Assembly Election
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election) সামনে রেখে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসঙ্গে দু’টি কেন্দ্র থেকে প্রার্থী করার পরিকল্পনা করছে বিজেপি। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও তাঁকে লড়ানো হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে আজ, শনিবারই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

ভবানীপুর থেকেও শুভেন্দু প্রার্থী করার জল্পনা (West Bengal Assembly Election)

সূত্রের খবর, আসন্ন নির্বাচনে (West Bengal Assembly Election) নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার পরিকল্পনা করছে বিজেপি। সব কিছু ঠিক থাকলে শনিবারই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীকেও উত্তর কাঁথি কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে বলে দলীয় সূত্রে খবর।

তৃণমূলের কড়া প্রতিক্রিয়া

এই জল্পনা ঘিরে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হয়েছে, যদি সত্যিই সাহস থাকে তাহলে শুধু ভবানীপুর কেন্দ্র থেকেই প্রার্থী করে লড়াই করুক বিজেপি।

নন্দীগ্রামের উন্নয়নের খতিয়ান সামনে আনলেন শুভেন্দু

অন্যদিকে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের গত চার বছরের উন্নয়নের হিসেবও সামনে এনেছেন শুভেন্দু অধিকারী। ‘উন্নয়নের খতিয়ান ২০২১-২০২৫’ নামে একটি প্রকাশনায় কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিকাঠামোর বিভিন্ন উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বিভিন্ন প্রকল্পের খরচ, কাজের অগ্রগতি এবং বাস্তবায়নের বিষয়ও উল্লেখ করা হয়েছে।

ভবানীপুরে বিজেপির ‘ওয়ার রুম’

সূত্রের খবর, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জ দিতে বিজেপি সংগঠন জোরদার করার চেষ্টা শুরু করেছে। সেই লক্ষ্যেই ওই বিধানসভা কেন্দ্রে একটি ‘ওয়ার রুম’ তৈরি করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়া রোডে একটি বাড়ির নীচতলায় এই কার্যালয় তৈরি করা হয়েছে। এখান থেকেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কৌশল ও প্রচারের কাজ পরিচালনা করা হবে।

ভবানীপুর কেন্দ্রের রাজনৈতিক গুরুত্ব

কলকাতা পুরসভার মোট আটটি ওয়ার্ড, যথা- ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ নিয়ে গঠিত ভবানীপুর বিধানসভা কেন্দ্র। বিজেপির দাবি, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই এই কেন্দ্রের একাধিক ওয়ার্ডে তাদের ভালো ফলাফল দেখা গিয়েছে। এমনকি ওই নির্বাচনে বিজেপি প্রার্থী তথাগত রায় অল্প ব্যবধানে তৃণমূল নেতা সুব্রত বক্সিকে পিছনে ফেলেছিলেন বলেও দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

Suvendu Adhikari Challenges Mamata in Bhabanipur After Final Voter List Shock

আরও পড়ুনঃ ভোটের আগে ফের নন্দীগ্রাম ইস্যু, শহিদ দিবসে মালোপাড়ায় শুভেন্দু! X-এ কী বার্তা দিলেন মমতা?

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন তিনি। পরে ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী থাকার সাংবিধানিক শর্ত পূরণ করেন। এবার সেই ভবানীপুরেই সম্ভাব্য মুখোমুখি লড়াইয়ের জল্পনা ঘিরে রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়ছে।