‘এক্সট্রা কারিকুলার’ নয়, মূল পাঠক্রমে জুড়ছে নাচ-গান, হবে বার্ষিক মূল্যায়ন, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

Published on:

Published on:

school timing
Follow

বাংলাহান্ট ডেস্ক : নাচ, গান পড়াশোনার পাশাপাশি চলুক সবই। কিন্তু পড়াশোনাটা সবার আগে। এমন কথা ছোট থেকে কমবেশি সকলেই শুনেছেন। অনেক স্কুলেই (School Education) গান, সেলাই বা হাতের কাজের মতো বিষয় বরাবরই থেকেছে ‘এক্সট্রা কারিকুলার’ হিসেবে। তবে এবার বদল আসছে পাঠক্রমে। বাংলা, ইংরেজি, অঙ্কের মতো এবার নাচ, গানের মতো বিষয়ও ঢুকে যাচ্ছে মূল পাঠক্রমে।

মূল পাঠক্রমে (School Education) জুড়ছে নাচ গান

শিক্ষা দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি বছর থেকেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের পাঠক্রমে জুড়ছে নাচ, গান, আবৃত্তি, নাটক, অরিগ্যামির মতো বিষয়। এমনকি জানা যাচ্ছে, বার্ষিক মূল্যায়নেও যুক্ত হবে এই বিষয়গুলির নম্বর। ইংরেজি মাধ্যমের বেসরকারি স্কুলগুলিতে আগে থেকেই এই নিয়ম রয়েছে। ওই স্কুলগুলিতে পড়ুয়াদের বাধ্যতামূলক ভাবে এই বিষয়গুলিতে পড়াশোনা করতে হয়।

Singing dancing will also include in school education

শিক্ষা দফতরের সিদ্ধান্ত: এবার থেকে রাজ্যের স্কুলগুলিতেও চালু হতে চলেছে এই নিয়ম। ফলত পড়ুয়ারা স্কুলেই পড়াশোনার (School Education) পাশাপাশি নাচ, গান শেখার সুযোগও পাবে। কিন্তু প্রশ্ন হল, পড়ুয়াদের এইসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার মতো শিক্ষক কি রয়েছে? স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক জানান, ডিএলএড বা বিএড এর সময় শিক্ষকেরা এই সমস্ত বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে থাকেন। ফলত তাঁরা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে পারবেন।

আরও পড়ুন : মার্চ জুড়ে শুধু ছুটিই ছুটি, বাংলায় কবে কবে বন্ধ ব্যাঙ্ক? বিপদে পড়ার আগে জেনে রাখুন

যুক্ত হবে নম্বর: তিনি আরও বলেন, পরীক্ষার মার্কশিটে বিষয়গুলির নম্বর উল্লেখ থাকলে পরবর্তীতে পড়ুয়াদের সুবিধা তো হবেই, পাশাপাশি কার কোন দিকে আগ্রহ তাও বোঝা যাবে।

আরও পড়ুন : ৩৭ থেকে মাত্র দুটি রুটে এসে ঠেকেছে, ১৫৩ তম জন্মদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাম ঘুরছে কলকাতায়

আরও জানা যাচ্ছে, খ্যাতনামা ব্যক্তিত্বদের জীবন কাহিনি এবং তাঁদের অবদানও থাকছে এই পাঠক্রমের অংশ হিসেবে। এর থেকে পড়ুয়ারা বাড়তি অনুপ্রেরণা পাবে বলেই মনে করছেন শিক্ষক মহলের একাংশ। অন্যদিকে এই নতুন বিষয়গুলি পাঠক্রমে অন্তর্ভুক্ত হওয়ায় খুশি অভিভাবকরাও।