বাংলা হান্ট ডেস্কঃ ভক্তরা ভক্তি ও শ্রদ্ধা সহ যে টাকা দান করেন অযোধ্যার রাম মন্দিরে (Ram Mandir Ayodhya) এবার সেই টাকাই চুরির অভিযোগ উঠল। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব গত সপ্তাহে রবিবার নিজের সোশ্যাল মিডিয়াতে ভক্তদের দান করা কোটি কোটি টাকা চুরির অভিযোগ করেন। এবার সেই ঘটনার তদন্তের জন্যই স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা SIT তৈরী করল উত্তরপ্রদেশ সরকার।
অযোধ্যায় রামলালার টাকা চুরিতে গঠিত হল SIT
গত সপ্তাহে মন্দিরের টাকা চুরির খবর প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। যদিও শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সম্পাদক চম্পত রায়, এই অভিযোগ সম্পূর্ণ ভুল বলে অগ্রাহ্য করেছেন। ৮ই জুন ট্রাস্টের আরেক সদস্য মহন্ত দীনেন্দ্রও একইভাবে এই দাবি ভুলে বলে জানিয়েছেন।
তবে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ বিনয় কাতিয়ার আবার অন্য মত প্রকাশ করেছেন। তাঁর মতে গোটা ঘটনার তদন্ত হওয়া দরকার। যদি সত্যি হয়ে থাকে তাহলে যারা অভিযুক্ত তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এরপরেই জানা গেল সরকার অনুদান ও আর্থিক ম্যানেজমেন্ট নিয়ে তদন্ত করার জন্য একটি এসআইটি গঠন করছে।
আরও পড়ুনঃ ‘…অপমান করেছো’, তীব্র ঝগড়া কুনাল-অভিষেকের! শেষমেশ থামালেন মমতা
কারা তদন্ত করবেন রাম মন্দির দুর্নীতির?
নতুন যে এসআইটি গঠন করা হয়েছে তাতে প্রথমে নাম আসে আইএএস অফিসার বিজয় বিশ্বাস পান্থের। যিনি লাখনৌ এর ডিভিশনাল কমিশনার। যাহ্রাও আইপিএস কিরণ এস, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ও নীল রতন, স্পেশাল সেক্রেটারি, অর্থ দফতর থাকছেন এই টাইম। ইউপি সরকারের তরফ থেকে দ্রুত তদন্ত করে প্রিলিমিনারি ও ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের কাজ শুরু হতেই ইতিমধ্যে মন্দিরেরই বেশ কিছুজনকে জেলার করা হবে বলে জানা যাচ্ছে। যারা প্রত্যেকেই ডোনেশনে পাওয়া টাকা গোনার দায়িত্বে কর্মরত ছিলেন। শুধু তাই নয়, মন্দিরের বিভিন্ন কোণায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, অখিলেশ যাদবের একটি এক্স পোস্ট থেকেই গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল। তিনি লেখান, অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের অনুদান দেওয়া কোটি কোটি টাকা গায়েব হয়ে গেছে। এরপর আদালতকে একই বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করার জন্য আর্জি করেন।













