দিয়েছিলেন গা ঢাকা, আচমকা নিজে থেকেই ইডি দফতরে হাজির সোনা পাপ্পু

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে খোঁজ মিলল বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু (Sona Pappu)। সোমবার নিজে থেকেই সল্টলেকের ইডি দফতরে হাজিরা দিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে রবীন্দ্র সরোবরের ঘটনায় নাম জড়ানোর পর থেকেই খোঁজ চলছিল তাঁর। সোনা পাপ্পুর বাড়িতেও হানা দিয়েছিল ইডি। আর এবার আচমকা আপনা থেকেই ইডি দফতরে এসে হাজির তিনি।

ইডি দফতরে হাজির সোনা পাপ্পু (Sona Pappu)

এদিন ইডি দফতরে প্রবেশ করার সময় সোনা পাপ্পুকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি গ্রেফতারির আশঙ্কা করছেন? উত্তরে তিনি বলেন, তিনি কোনও দোষ করেননি। তোলাবাজির অভিযোগ নিয়ে তাঁর দাবি, জীবনে কোনোদিন তোলাবাজি করেননি তিনি। তাঁর কথায়, ‘আমার সোনার দোকান রয়েছে। আজ পর্যন্ত কোনও থানায় আমার বিরুদ্ধে তোলাবাজির কোনও অভিযোগ করা হয়নি।

Sona Pappu visited ed salt lake office

রয়েছে একাধিক অভিযোগ: প্রসঙ্গত, সোনা পাপ্পুর বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল সহ বেশ কিছু অভিযোগ রয়েছে বলে খবর। অস্ত্র আইনেও মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। রবীন্দ্র সরোবরে গণ্ডগোলের ঘটনায় তাঁর নাম জড়ালে গত এপ্রিলে তাঁর বাড়িতে হানা দেয় ইডি। পাশাপাশি ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও চালানো হয়েছিল তল্লাশি। ইডির অভিযানে টাকা সহ বেশ কিছু সম্পত্তির নথি এবং একটি দামি গাড়ি বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন : কম বিদ্যুৎ পুড়লেও গুনতে হবে মোটা বিল! এবার বাড়তে পারে ইলেকট্রিসিটি খরচও

দীর্ঘদিন ধরে ছিলেন নিখোঁজ: দীর্ঘদিন ধরেই খোঁজ মিলছিল না সোনা পাপ্পুর (Sona Pappu)। তদন্তকারীরা মনে করেছিলেন, ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা মনে করছেন হাওয়ালার মাধ্যমে পাপ্পুর কাছে টাকা পাঠানো হতে পারে। তবে পাপ্পুকে পাওয়া না গেলেও মাঝেমধ্যেই ফেসবুকে লাইভ করতে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন : ভিআইপিদের জন্য বিশেষ খাতির আর নয়, পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন নৈহাটির বড়মার মন্দিরে

একবার ফেসবুক লাইভে এসে বিজেপি প্রার্থী রাকেশ সিংহের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ করেছিলেন সোনা পাপ্পু। যদিও তখনও রাকেশের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেনি বিজেপি। এবার নিজে থেকেই ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু।