ফের কালবৈশাখীর ইঙ্গিত! সপ্তাহান্তে কলকাতা ও জেলাজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, আগামীকালের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather chance of storms and rain across Kolkata and districts
Follow

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের আবহাওয়ার বদল। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষের দিক থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গ জুড়ে। যদিও বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার থেকে পরিবর্তন হবে এই পরিস্থিতির। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সপ্তাহের শেষ তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু জেলায় কালবৈশাখী পূর্বাভাস আছে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, কলকাতার সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জায়গায় সপ্তাহের প্রথম দিকের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকলেও। সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টিপাতের পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

 South Bengal Weather chance of storms and rain across Kolkata and districts

আরও পড়ুন: হঠাৎ গেট বন্ধে অচলাবস্থা! হাওড়া মেট্রোয় সেক্টর ফাইভমুখী ট্রেন দেরি, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

তবে এই বৃষ্টিপাতের পরে গরমের থেকে বিশেষ একটা স্বস্তি পাওয়া যাবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের যে জেলায় বৃষ্টিপাত বেশি হবে তা হল- হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায়।

এছাড়াও শুক্রবারে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এর আগেই, অর্থাৎ মঙ্গলবার থেকেই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

উত্তরবঙ্গের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তুলনায় তুলনামূলকভাবে বেশি। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচ দিয়া ও আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহের শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে, পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।