হঠাৎই উধাও গরম! কালবৈশাখীর তাণ্ডবে ভিজবে দুই বঙ্গের এই জেলাগুলো, আগাম আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather chance of storms and rain across Kolkata and districts
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোমবার রাতে উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় দাপট দেখিয়েছে ঝড়। এই ঝড়ের ফলে কোথাও কোথাও উপচে পড়েছে হোডিং। আবার কোথাও উপচে পড়েছে গাছ। তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে সোমবারের সেই তাণ্ডবের পরও মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতে কম বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

সোমবারের বৃষ্টির রেশ কাটতে না কাটতে ফের আরও একবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক যে জায়গায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকেল অথবা সন্ধ্যার পর থেকে কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে (South Bengal Weather)।

South Bengal Weather drenched in the onslaught of Kalbaisakhi

আরও পড়ুন: সহজ উপায়ে মাটন রান্না করতে চান? অল্প সময়ে ট্রাই করুন সুস্বাদু এই রেসিপিটি

সোমবারের বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় মঙ্গলবার ৫.২ ডিগ্রী সেলসিয়াস নেমে গিয়েছে। পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে আবহাওয়া ছিল ফুরফুরে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়তে শুরু করে।

হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। বৃষ্টিপাতের পাশাপাশি রয়েছে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। তবে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলায় আগামী ২৩ মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এরফলে মঙ্গলবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।