বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার খামখেয়ালিপনায় যথারীতি নাজেহাল বঙ্গবাসী। কারণ সকালের দিকে রোদ থাকলেও বিকেল গড়াতে প্রতিদিনই যেন মেঘের ঘনঘটা হচ্ছে আকাশ জুড়ে। তার ওপর নতুন সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। এছাড়াও উত্তরবঙ্গের পাশাপাশি, ভরা বৈশাখে ঝড়-বৃষ্টির দাপট রয়েছে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে, বায়ুমণ্ডলের উপরিভাগে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাব রয়েছে। যার ফলে আগামী সপ্তাহে কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
বিগত কিছুদিন ধরে বৈশাখের ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তবে সকালের দিকে গরম থাকলেও বিকেল হতে না হতেই শুরু হচ্ছে কালবৈশাখীর প্রভাব। আর তার ওপর রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এমনকি সোমবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস (South Bengal Weather)।

আরও পড়ুন: মে মাসের সপ্তাহ শেষে বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট
হাওয়া অফিসে তরফ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে বর্তমানে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এরফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে , রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এছাড়াও বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে নতুন সপ্তাহ পড়ার সঙ্গে সঙ্গে, উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মোটের ওপর উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আগাম সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।













