বাংলা হান্ট ডেস্ক: বিদায় নিচ্ছে শীত! তবে বিদায় বেলা শেষে বঙ্গ জুড়ে চলছে শীতের ঝড়ো ব্যাটিং। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে ভোরের দিকে এখনো শীত ও কুয়াশার দাপট থাকলেও বেশি দিন আর ঠান্ডা থাকবে না। এছাড়াও শনিবারের আবহাওয়ার রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত, সপ্তাহ শেষে রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাবে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
যে সকল মানুষেরা শীত ভালবাসেন, তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। চলতি সপ্তাহের শেষের দিকে শেষ হতে চলেছে শীতের ইনিংস। তাই আর হাতে কোন কয়েকটা দিন বজায় থাকবে এই ঠান্ডা। এছাড়াও, আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা বাড়বে।

আরও পড়ুন: একটা ভুলেই বিপদ! আপনি যে ডিম খাচ্ছেন, সেটি কি আসল নাকি নকল? এখনই বুঝে নিন
যদিও বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে আসার শীতল হাওয়া দাপট ভালোই দেখা যাচ্ছে। কিন্তু মাঘ মাসে প্রথম তিনদিন শীতের দাপট থাকলেও আগামী সপ্তাহ থেকেই ধীরে ধীরে বঙ্গে থেকে বিদায় নেবে শীত। তবে শীত বিদায় নিলেও এখনো যে কুয়াশার দাপট থেকে স্বস্তি পাবেনা তার আগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতারে পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, দক্ষিণবঙ্গের শনিবার থেকে সোমবার পর্যন্ত কুয়াশার দাপট থাকবে। যার কারণবশত দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে। এই কুয়াশার দাপট বেশি থাকবে নদিয়া মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলা গুলিতে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি একই অবস্থা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার ঘনত্ব বেশি থাকবে। এই কুয়াশার ফলে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের এই জেলা গুলিতে কুয়াশা দাপট সব থেকে বেশি থাকবে।












