শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, কতদিন চলবে এই ‘দোলাচল’? জানুন ওয়েদার আপডেট

Published on:

Published on:

South Bengal Weather move the blanket or umbrella rain forecast again
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাঘ মাসের মাঝামাঝি সময় বঙ্গের দু প্রান্তে দুই রকমের আবহাওয়া আচরণ করছে। কারণ উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় একদিকে যখন তুষারপাত ও ভারী বৃষ্টিপাত চলছে। তখন দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ক্রমশ ফিকে হচ্ছে শীতের আমেজ। পাশাপাশি বাড়ছে পারদের তাপমাত্রা। এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দিয়েছে, নতুন করে আর পারদ পতন হবে না দক্ষিণবঙ্গে। যার কারণবশত এ বছরের মতন দক্ষিণ বঙ্গবাসীকে প্রস্তুত নিতে বলছেন শীতকে বিদায় দেওয়ার জন্য।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)

হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া কলকাতা ও শহরতলী সহ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়নি। তবে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। পাশাপাশি শীতের আমেজ আরও কমতে থাকবে। শীতের আমেজ কমলেও, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে এই মুহূর্তে আর ঘন কুয়াশা সম্ভাবনা নেই।

South Bengal Weather move the blanket or umbrella rain forecast again

আরও পড়ুন: রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বড় উন্নয়ন, ৫টি নতুন রেললাইন পাচ্ছে সবুজ সঙ্কেত—পুরো রুট তালিকা রইল

এছাড়াও সোমবার থেকে কলকাতার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বুধবার শহরের তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও মাসের শেষের দিকে সামান্য পারদ পতন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

প্রসঙ্গত, শীতের উত্তরের হাওয়া বাধার পিছনে হাওয়া অফিস কাঠগড়ায় তুলেছে পশ্চিমী ঝঞ্ঝাকে। বর্তমানের জম্বু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। যা আগামী ৩০ জানুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা। অপরদিকে দক্ষিণ-পশ্চিম রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্তা অবস্থান করেছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গের ছবিটা কিছুটা অন্য। কারণ বুধবার দার্জিলিং এর বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।