আকাশে কালো মেঘের ঘনঘটা! আজও অ্যালার্ট দুই বঙ্গে, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

South Bengal Weather on alert today when will the forecast change
Follow

বাংলা হান্ট ডেস্ক: চৈত্রের শেষ লগ্নে এসে বঙ্গ থেকে বৃষ্টি যাওয়ার নাম নিচ্ছে না। গত কয়েকদিন ধরে একটানা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি লেগেই রয়েছে। আর এই আবহাওয়া পরিবর্তনের ফলে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে সপ্তাহের প্রথমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার বিস্তার রয়েছে। যার ফলে বঙ্গে এই বৃষ্টির প্রভাব পড়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির দাপট দেখা যাবে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির দাপট গত কয়েকদিনে তুলনায় কিছুটা কমবে। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩.৯ ডিগ্রি কম। পাশাপাশি গত ২৪ ঘন্টায় কলকাতার বৃষ্টি হয়েছে ১৫.২ মিমি।

South Bengal Weather on alert today when will the forecast change

আরও পড়ুন: পনির রান্নায় ম্যাজিক আনতে চান? এই ৩ বদলেই মিলবে অসাধারণ স্বাদ

এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

তবে এইরকম দুর্যোগে পরিস্থিতি কতদিন চলবে তা নিয়ে মানুষজনের মধ্যে নানা রকম প্রশ্ন সৃষ্টি হয়েছে। এই বিষয়ে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়, আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া এই রকমই থাকবে। তবে সপ্তাহ শেষে কিছুটা হলেও কমবে বৃষ্টি দাপট। পাশাপাশি বাড়তে থাকবে তাপমাত্রা। হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়, শনিবার থেকে বঙ্গের আকাশ পরিস্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ পরিষ্কার হলেই ফের ভ্যাপসা গরম পড়তে শুরু করবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি ঝড়, বৃষ্টি পূর্বাভাস রয়েছে। এছাড়া ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে।