ফের সক্রিয় বর্ষা! কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা: ওয়েদার আপডেট

Published on:

Published on:

South Bengal Weather possibility of heavy rain in Kolkata and several districts of the state
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর নেই নিম্নচাপের ভয়। তবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বিভিন্ন রাজ্যে (South Bengal Weather)। এমনটাই পুরন দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই বৃষ্টিপাতের ফলে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আজকের প্রতিবেদনে রইল শুক্রবার কেমন থাকবে আবহাওয়া তার আগাম আপডেট।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের নিম্নচাপের প্রভাব আগের থেকে অনেকটা দুর্বল হয়েছে। তবে এই নিম্নচাপের শক্তি কম হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (South Bengal Weather)।

South Bengal Weather possibility of heavy rain in Kolkata and several districts of the state

আরও পড়ুন: পকেটে টান থাকলেও সমস্যা নেই! NJP থেকে দেড় ঘণ্টার এই অফবিট ডেস্টিনেশনই হতে পারে আপনার পরের ট্রিপ

আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা বদল হতে পারে। জেলায় জেলায় অল্প হলেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ইতিমধ্যেই দক্ষিণের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও আগামী রবিবার অবধি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) দুর্যোগের পরিস্থিতি না থাকলেও উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি থাকবে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া জলপাইগুড়িতে জারি সতর্কতা। বাকি কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।