বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস: ওয়েদার আপডেট

Published on:

Published on:

South Bengal Weather possibility of rain in Kolkata and several other districts
Follow

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার থেকেই দুই বঙ্গে জারি হল হলুদ সর্তকতা। পাশাপাশি দক্ষিণবঙ্গের (South Bengal Weather) ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিত বৃহস্পতিবার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

এছাড়াও শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শনিবারেও একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই বৃষ্টিপাত দেখা দিতে পারে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস রয়েছে।

South Bengal Weather possibility of rain in Kolkata and several other districts

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দামে স্বস্তি, আজকের শহরভিত্তিক নতুন রেট এক নজরে দেখে নিন

পাশাপাশি রবিবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে।

এছাড়াও আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে শুক্রবার তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। আবার কাশ্মীর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর ফলে সব মিলিয়ে জুন মাসে বৃষ্টির যে ঘাটতি দেখা গিয়েছে তার জুলাইতে পচিয়ে দেবে বলে মনে করছে আবহাওয়াবিদরা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার থেকে আগামী ৭ তারিখ অবধি উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে।