মেঘের ঘনঘটা! বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা,জানুন আবহাওয়ার আপডেট

Published on:

Published on:

South Bengal Weather rain likely in 5 districts from this afternoon
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোমবারের পর ফের মঙ্গলবার ও কলকাতায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও ধীরে ধীরে গরমের দাপট বাড়তে শুরু করেছে বঙ্গে। মঙ্গলবার বিকেল থেকে কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (South Bengal Weather)। এই বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বইবে ঝড়ো হাওয়া।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের আমেজ শেষ হতে না হতে রাজ্যজুড়ে একের পর এক ঘূর্ণাবর্তের দাপট দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেল থেকে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যার মধ্যে অন্যতম হল- পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার, এই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

South Bengal Weather rain likely in 5 districts from this afternoon

আরও পড়ুন: এক কষা না খেয়ে স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু আফগানি চিকেন, রেসিপি দেখে নিন

শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কিন্তু আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। অপরদিকে সকাল থেকেই মেঘের আনাগোনা দেখা গিয়েছে আকাশে। পাশাপাশি মাঝে মধ্যে রোদের দেখা মিললেও পরক্ষনেই মেঘে ঢেকে যাচ্ছে ।

তবে এই বৃষ্টিপাত হলে পরেও তাপমাত্রার হেরফের খুব একটা হবে না। পাশাপাশি চলতে সপ্তাহে রবিবার পর্যন্তই কমবেশি উত্তর ও দক্ষিণবঙ্গে উভয় জায়গাতে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরও রয়েছে এই তালিকায়। আবহাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এমনকি উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে এই ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে।