বাংলা হান্ট ডেস্ক: রবিবারের পর সোমবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশে মেঘের ভ্রূকুটি। রবিবার দুপুর থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এমন কি বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবারও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইবে। এমনকি দু এক জায়গায় কালবৈশাখীর মতন পরিস্থিতি হতে পারে বলে, পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ রয়েছে। যার ফলে বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এই মুহূর্তে। যার কারণবশত ওডিশা ও ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশ হয়ে উত্তর পশ্চিম থেকে উত্তর প্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই সময় উত্তর-পশ্চিম প্রান্তে একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা দেশে প্রবেশ করেছে। এই জোড়া সিস্টেমের উপস্থিতিতেই বঙ্গে বৃষ্টিপাত দেখা দিয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আগেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (South Bengal Weather)।

আরও পড়ুন: গরম গরম খাস্তা হিংয়ের কচুরি বাড়িতে বানানোর সহজ পদ্ধতি জানুন
হাওয়া অফিসে তরফ থেকে, দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝো়ড়ো হাওয়াও বইতে পারে।
এমনকি বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। এই বৃষ্টিপাত আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া এরকমই থাকবে। পাশাপাশি মঙ্গলবারও হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বৃষ্টিপাতের ফলে আবহাওয়ার তাপমাত্রা খুব একটা হেরফের হবেনা।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের পাশাপাশি, চলতি সপ্তাহের উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী রবিবার পর্যন্ত। সোমবার ও মঙ্গলবার আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ে অঞ্চল গুলিতে। তাছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বুধবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে। ঝড়,বৃষ্টি উত্তরবঙ্গে হলেও এই মুহূর্তে উত্তরবঙ্গে কোথাও তাপমাত্রা বাড়ার বা তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই (South Bengal Weather)।












