বাংলা হান্ট ডেস্ক: ধীরে ধীরে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তার ওপর নতুন সপ্তাহের প্রথম থেকেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি সোমবার থেকে ৫টি জেলায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। যার ফলে হাওয়া অফিসের তরফ থেকে ইতিমধ্যে হলুদ সর্তকতা জারি করেছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
রবিবার বিকেল থেকে কলকাতার সহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এমন কি বেশকিছু জায়গায় কালবৈশাখীর মতনও পরিস্থিতি তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলবে। তবে সোমবার ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে আকাশ সারাদিন মূলত মেঘলাই ছিল। দিনভর আংশিক মেঘলা আকাশ থাকার ফলে, বিকেলের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (South Bengal Weather)।

আরও পড়ুন:লুচি ভাজার সময় তেল বেশি লাগছে? এই টিপস মানলেই পাবেন পারফেক্ট ফলাফল
আবহাওয়া দফতর কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। এমনিতে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে সোমবার দুর্যোগ বাড়বে। ওই দিন কলকাতার কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে।
তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হয়নি। এই মেঘলা আকাশ থাকার পরও, গুমোট গরমের মধ্যে হালকা বাতাস বয়েছে সারাদিন দক্ষিণবঙ্গ জুড়ে। কিন্তু রবিবার বিকেল বেলায় কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে- পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি ও বর্ধমানে। কলকাতাতেও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পাশাপাশি সপ্তাহজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার উত্তরবঙ্গের ওপর দিকের ৫ জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তাছাড়া ভারী বৃষ্টিপাত হবে- দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বৃষ্টিপাতের পাশাপাশি৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। আর এই বৃষ্টিপাত আগামী বুধবার পর্যন্ত থাকবে উত্তরবঙ্গে।












