বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে সরস্বতী পুজো। তবে এই পুজোর আগেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বাড়ছে তাপমাত্রা। এমনকি মঙ্গলবার ভোরে কলকাতার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্ৰি সেলসিয়াসের ঘরে। মাঘের শুরুতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে এবার ধীরে ধীরে বঙ্গ থেকে বিদায় নেবে শীত। তবে শীত বিদায় নেওয়ার আগে আগামী কয়েকদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা গড়ে ২-৩ ডিগ্ৰি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যার ফলে আর কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। পাশাপাশি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া জানুন? (South Bengal Weather)
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে আগামী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই বাড়বে তাপমাত্রা। পাশাপাশি সরস্বতী পুজোর দিন নতুন করে পারদ না পরলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে রয়েছে কুয়াশা ও পশ্চিমী ঝঞ্ঝা।

আরও পড়ুন: মাংস ছাড়াই রাজকীয় স্বাদ! ফুলকপি ও পনিরের রেজ়ালায় বাজিমাত, প্রণালী রইল
পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। বুধবার নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে। একইসঙ্গে কোমোরিন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। প্রসঙ্গত, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্ৰি।
এছাড়াও অসম, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের উপরও একাধিক ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার কারণেই উত্তররে হাওয়া বাধা পেয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এদিকে কুয়াশার প্রভাবও রয়েছে। সারা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশার দাপট।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের পাশাপাশি (South Bengal Weather) তাপমাত্রা বেড়েছে উত্তরবঙ্গের। তাপমাত্রা বাড়লেও এখন উত্তরবঙ্গে শীত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, মালদায় শীতের দাপট কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু শীতের দাপট কমলেও ঘন কুয়াশা থাকবে অধিকাংশ জায়গায়। এই ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।












