বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়লে বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায়। আর এই সবজি গুলোর মধ্যে অন্যতম হল ফুলকপি। তবে বাড়িতে যদি ফুলকপি থাকে আর সঙ্গে পনির থাকে, তাহলে ঝোল বা কষা না বানিয়ে, স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু নিরামিষ রেজালা। প্রণালী দেখে নিন (Recipe)।
সামান্য কিছু উপকরণ দিয়ে নিরামিষ ভাবে বানিয়ে ফেলুন ফুলকপি ও পনিরের রেজালা (Recipe)
রেজালার কথা বললে সবার আগে মটনের কথা মাথায় আসে। তবে সবসময় যে মটন দিয়েই এই পদটি বানাতে হবে তার কোন মানে নেই, আপনি নিরামিষ ভাবেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। যা বানাতে খুব অল্প কিছু উপকরণ লাগবে। দেখে নিন কীভাবে বানাবেন পনির ফুলকপির রেজালা (Recipe)।

আরও পড়ুন: রেস্তোরাঁ নয়! বরং ঘরেই বানান স্বাদে ভরপুর ও স্বাস্থ্যকর পালং চিকেন, রইল সহজ রেসিপি
উপকরণ:
৩০০ গ্রাম ফুলকপি
৩০০ গ্রাম পনির
১টা তেজপাতা
১টা বড় এলাচ
২টো ছোট এলাচ
১টা দারুচিনির কাঠি
৫-৬টা গোটা গোলমরিচ
২-৩টে লবঙ্গ
১ টেবিল চামচ পোস্ত
৮-১০টা ভাঙা কাজু
১ টেবিল চারমগজ
১ চা চামচ সাদা তেল
১০-১২টা কিশমিশ
৩-৪টে শুকনো লঙ্কা
২-৩টে কাঁচা লঙ্কা
৩ টেবিল চামচ টকদই
১ চা চামচ ঘি
২-৩ টেবিল চামচ সাদা তেল
১/২ চা চামচ কেওড়া জল
১ চা চামচ চিনি
স্বাদমতো নুন
প্রণালী: প্রথমে ফুলকপি ও পনির ছোট টুকরো করে কেটে নিন। এরপর সেই গুলোকে হালকা ভেজে তুলে নিন। তারপর কাজু, পোস্ত, চারমগজ, টমেটো, পেঁয়াজ, আদা-রসুন দিয়ে মিহি পেস্ট তৈরি করে রাখুন।এরপর কড়াইতে তেল গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ভাজুন। এরপর টমেটো-কাজু বাটা ও শুকনো মশলা দিয়ে কষান যতক্ষণ না তেল ছাড়ে।এরপর প্রয়োজনমতো জল ও লবণ দিয়ে গ্রেভি তৈরি করুন। এবার ভাজা ফুলকপি ও পনির যোগ করুন। তারপর ফুলকপি সেদ্ধ হয়ে এলে টকদই, নারকেলের দুধ বা ফ্রেশ ক্রিম ও চিনি দিয়ে মিশিয়ে ২-৩ মিনিট রান্না করুন। এরপর গরম ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












