বাংলা হান্ট ডেস্ক: মার্চ মাস পড়তে না পড়তে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির আগাম পূর্বাভাস জানিয়েছিল হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সারা সপ্তাহ ধরেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। ষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই আবহাওয়ার খামখেয়ালিতে যথারীতি হিমশিম খাচ্ছেন রাজ্যবাসীরা।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
হাওয়া অফিসের খবর অনুযায়ী, আপাতত কিছুদিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ মূলত মেঘলা থাকবে। তাছাড়া বুধবার রাতের দিকে কলকাতা সহ শহরের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আরও পড়ুন: একঘেয়ে লাউ শাক না খেয়ে, স্বাদ পরিবর্তন করতে সাদা তিল দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি
বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ প্রতি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকবে। তবে শুক্র, শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি রোববার ও সোমবার ফের আবার ভিজবে বঙ্গের মাটি। এছাড়াও, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের জন্য।
যদিও এই বৃষ্টিপাতের ফলে এর মধ্যে আবহাওয়ার তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যায় বাগডোগরাতে। সেখানে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গের মাটি। হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাত হবে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে সোমবারের পর কিছুটা হলেও দুর্যোগ কমতে পারে বলে মনে করা হচ্ছে।

















