শীতের আশা ক্ষীণ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়ছে পারদ, আজকের তাপমাত্রা কত? আবহাওয়া লেটেস্ট আপডেট জানুন

Published on:

Published on:

South Bengal Weather Update 31st January 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে শীতের রেশ ধীরে ধীরে ফিকে হচ্ছে। রাত বা ভোরে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়তেই গরম বাড়ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে বড়সড় ঠান্ডা ফেরার কোনও ইঙ্গিত নেই। তবে কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী। শুক্রবার ভোরে অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কল্যাণীতে তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে। আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি, পুরুলিয়ায় ১৬ ডিগ্রি, কাঁথিতে ১৬.৬ ডিগ্রি, ক্যানিংয়ে ১৫.৬ ডিগ্রি এবং বর্ধমানে ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, জাঁকিয়ে শীত ফেরার আশা আপাতত নেই। তবে সকালের দিকে কুয়াশা ভোগাতে পারে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

কলকাতায় (Kolkata Weather Update) শীতের রেশ অনেকটাই কমেছে। শুক্রবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ০.৬ ডিগ্রি বেশি। গত কয়েক দিন ধরে শেষ রাত বা ভোরে হালকা ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়তেই গরম বাড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রা মোটামুটি এই মাত্রাতেই থাকবে। বড় কোনও ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে দার্জিলিঙে শীত এখনও দাপট দেখাচ্ছে। সেখানে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারের মধ্যে নেমে যেতে পারে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে বলেই পূর্বাভাস।

South Bengal Weather move the blanket or umbrella rain forecast again

আরও পড়ুনঃ আজকের রাশিফল ৩১ জানুয়ারি, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

আলিপুর আবহাওয়া দপ্তরের স্পষ্ট ইঙ্গিত, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করলেও, তার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের তাপমাত্রায় পড়বে না। তাপমাত্রা মোটামুটি স্থির থাকলেও, আগামী কয়েক দিন সকালবেলা কুয়াশা রাজ্যের বিভিন্ন জেলায় ভোগাতে পারে।