আজ থেকে টানা ঝড়-বৃষ্টি! কোন জেলায় বেশি প্রভাব পড়বে? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

Published on:

Published on:

South Bengal Weather Update today 16th March 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকেই দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গের (North Bengal Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হওয়া অফিস। বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প ঢোকার ফলে আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার প্রভাবেই কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। কিছু ক্ষেত্রে এই হাওয়ার গতি সর্বোচ্চ ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও হুগলি জেলার কিছু অংশে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই সব এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ছাড়াও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update 

আজ কলকাতাতেও (Kolkata Weather Update) আকাশের মুখ ভার থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতোই কলকাতাতেও আজ আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে বলে পূর্বাভাস।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের (North Bengal Weather) সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মঙ্গলবারও উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

South Bengal Weather storm threat from sunday afternoon yellow alert issued in 5 districts

আরও পড়ুনঃ বাংলার ভোটের নির্ঘণ্ট প্রকাশ! কবে, কত দফায় ভোট? ঘোষণা করল নির্বাচন কমিশন

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঝড়বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এরপর বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে আবার পরিস্থিতি বদলাতে পারে। শুক্রবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।