রাজ্যের সব স্কুলের জন্য ফের নয়া নির্দেশ! পড়ুয়া ও শিক্ষকরা অবশ্যই জানুন

Published on:

Published on:

Special programmes for West Bengal schools on International Anti-Drugs Day
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সব স্কুলগুলিকে (West Bengal Schools) ফের নতুন নির্দেশ দেওয়া হল। এবার সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২৬ জুন (শুক্রবার) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস (International Anti-Drugs Day) উপলক্ষ্যে রাজ্যের স্কুলে স্কুলে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন করতে হবে।

রাজ্যের স্কুলগুলিকে দেওয়া নির্দেশের খুঁটিনাটি | (West Bengal Schools)

জানা গিয়েছে, স্কুল শিক্ষা কমিশনারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে এনএমবিএ তথা নেশা মুক্ত ভারত অভিযানের অধীন নির্ধারিত কর্মসূচিতে রাজ্যের স্কুলগুলিকে অংশ নিতে হবে। এই বিশেষ কর্মসূচিতে ব্যবহার করতে হবে নেশা মুক্ত ভারত অভিযানের লোগো ও ম্যাসকট। ইতিমধ্যেই সেগুলি স্কুলগুলিতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘গুন্ডা দমনে’ আরও কড়াকড়ি! নয়া আইন আনছে রাজ্য, শাস্তি সহ সব জানুন

সংশ্লিষ্ট জেলা এবং স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নির্ধারিত সূচি অনুসারে যাবতীয় অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্দেশিকায় বলা হয়েছে, জেলাভিত্তিক আয়োজিত কর্মসূচির ছবি সহ বিশদ রিপোর্ট আগামী ৩০ জুনের মধ্যে জমা করতে হবে। স্কুল শিক্ষা দফতরের কমিশনারের তরফে ইতিমধ্যেই বিদ্যালয়গুলিকে এই চিঠি পাঠানো হয়েছে।

এদিকে সম্প্রতি রাজ্যের বিদ্যালয়গুলিতে সরকারের তরফে আরও একটি নির্দেশ গিয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন স্মরণীয় করে রাখতে ২৩ জুন থেকে ৬ জুলাই অবধি শ্যামাপ্রসাদ পক্ষ পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Special programmes for West Bengal schools on International Anti-Drugs Day

রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, উচ্চশিক্ষা দফতর আগামী পনেরো দিন রাজ্যের বিদ্যালয়গুলিতে শ্যামাপ্রসাদ পক্ষ পালন করবে। এই সময়কালের মধ্যে রাজ্যের স্কুলে স্কুলে প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্ক সভা, আলোচনা সভা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা, তাঁর অবদান, তাঁর বক্তব্য পাঠ সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে নতুন সরকারি ছুটিও ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেট পেশের সময় জানানো হয়, এবার থেকে প্রত্যেক বছর ৬ জুলাই সরকারি ছুটি থাকবে।