বাংলাহান্ট ডেস্ক : প্রকাশ্যে এল গত সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। জি বাংলা এবং স্টার জলসার বেশ কিছু ধারাবাহিকের মধ্যে চলেছে হাড্ডাহাড্ডি টক্কর। তবে প্রথম স্থান হাতছাড়া হয়ে গিয়েছে জলসার ‘পরশুরাম’ এর। শীর্ষস্থান খুইয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে সিরিয়ালটি। তার জায়গায় প্রথম স্থানে উঠে এসেছে একই চ্যানেলের আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘বিদ্যা ব্যানার্জি’।
নম্বর বেড়েছে সিরিয়ালের (TRP)
গত সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় নম্বরও বেড়েছে ধারাবাহিকগুলির। প্রথম স্থানে বিদ্যা ব্যানার্জির প্রাপ্ত নম্বর ৮.০। তারপরেই ৭.৭ পয়েন্ট নিয়ে দু নম্বরে রয়েছে পরশুরাম। পিছিয়ে নেই রাঙামতীও। ৭.৪ নম্বর নিয়ে তৃতীয় স্থানে জায়গা করেছে এই সিরিয়াল।

পার্থক্য স্পষ্ট: তবে প্রথম পাঁচে স্টার জলসার সিরিয়ালগুলিরই রমরমা রয়েছে। জি বাংলা থেকে একমাত্র ‘পরিণীতা’ই পেরেছে এই তালিকায় টিকে থাকতে। ৭.২ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। আগের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে পরিণীতা।
কে কত নম্বরে: তারপর পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.০। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। এই মেগার (TRP) প্রাপ্ত নম্বর ৬.৮।
আরও পড়ুন : নেতাজির প্রপৌত্রকেও দেখাতে হবে কাগজ! শুনানিতে ডাকা নিয়ে ব্যাখ্যা দিল কমিশন
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (৮.০)
দ্বিতীয়- পরশুরাম (৭.৭)
তৃতীয়- রাঙামতি তীরন্দাজ (৭.৪)
চতুর্থ- পরিণীতা (৭.২)
পঞ্চম- ও মোর দরদিয়া (৭.০)
ষষ্ঠ- তারে ধরি ধরি মনে করি (৬.৮)
সপ্তম- লক্ষ্মী ঝাঁপি (৬.৩)
অষ্টম- আমাদের দাদামণি, চিরসখা (৬.১)
নবম- জোয়ার ভাঁটা, বেশ করেছি প্রেম করেছি (৫.৯)
দশম- চিরদিনই তুমি যে আমার (৫.৮)
আরও পড়ুন : জরুরি কাজে আটকে পড়েছেন, শুনানির দিন হাজিরা দিতে না পারলে কী হবে?
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।












