এপ্রিল থেকে একলাফে হচ্ছে ১৮,০০০ টাকা, শিক্ষামিত্রদের সান্মানিক বাড়ানোর ঘোষণা রাজ্যের

Published on:

Published on:

State Government announces increase in honorarium for Shiksha Mitras
Follow

বাংলা হান্ট ডেস্ক:নতুন অর্থ বর্ষ থেকে বাড়ছে শিক্ষামিত্রদের সান্মানিক। শিক্ষামিত্রদের ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে সান্মানিক বেড়ে হবে ১৮ হাজার টাকা, ঘোষণা করল রাজ্য সরকার (State Government)। সেই সঙ্গে যারা ইন্সট্রাক্টর তারা পাবেন ১৭ হাজার টাকা। একসময় শিক্ষামিত্ররা সান্মানিক (Shiksha Mitra Salary) পেতেন তিন হাজার টাকা।

নতুন অর্থবর্ষ থেকে শিক্ষামিত্রদের সান্মানিক বাড়ার ঘোষণা রাজ্য সরকারের(State Government)

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সংস্কার করতে, একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করা হলো। শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জন্য করা সেই ঘোষণাতেই জানানো হলো, সামনের মাস থেকে বাড়ছে শিক্ষা মিত্রদের সম্মানিক। শুধু শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো নয়, শিক্ষার গুণগত মান উন্নতি করা লক্ষ্য সরকারের। সেই উদ্দেশ্যেই আনা হলো একগুচ্ছ প্রকল্প, যা শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে সাহায্য করবে।

উত্তর প্রদেশ বিধানসভায় ২০২৬-২০২৭ অর্থবর্ষে বাজেট আলোচনার ক্ষেত্রে, শিক্ষামিত্রদের সান্মানিক বাড়ানোর ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ। শিক্ষামিত্রদের সান্মানিক আগে ন্যূনতম দেওয়া হতো। বর্তমানে সরকার ধাপে ধাপে তা বাড়িয়েছে। উত্তরপ্রদেশ সরকার চাইছে নারী শিক্ষায় জোর দিতে, তাই যেসব জায়গায় এখনও কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় নেই, সেখানে নতুন স্কুল গড়ার জন্য সরকার থেকে ৫৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ সরকারের একটি যোজনা আছে, রানী লক্ষ্মীবাঈ স্কুটি যোজনা। সেই যোজনার অধীনে মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্কুটি দেওয়ার বিশেষ তহবিল রাখা হয়েছে।

আরও পড়ুন:হোলি স্পেশাল ট্রেনের সময়সূচি প্রকাশ, ব্যান্ডেল থেকে আসানসোল পর্যন্ত মিলবে বাড়তি সুবিধা

উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্যানিটারি ন্যাপকিন বিলানো হবে এবং যার জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া উচ্চ শিক্ষা প্রসারের জন্য নতুন বিশ্ববিদ্যালয় করা হয়েছে। বিশ্ববিদ্যালয় গুলিতে গবেষণার জন্য আলাদা করে টাকা দেওয়া হবে। এছাড়া নয়ডায় তৈরি হচ্ছে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পাস, যার কাজও অনেকটা এগিয়েছে বলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান।

আরও পড়ুন:হয়ে যান সতর্ক! ১ এপ্রিল থেকে টোল প্লাজায় লাগু হচ্ছে নয়া নিয়ম, দুর্ভোগ এড়াতে এখনই জেনে নিন

State Government announces increase in honorarium for Shiksha Mitras

বর্তমানে শিক্ষাব্যবস্থা অনেকটাই ডিজিটাল, তাই শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের উপর বেশি জোর দেওয়া হয়েছে এবং এর জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করল যোগী সরকার। যাতে স্কুলগুলোতে স্মার্ট ক্লাস হয় তার জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষামিত্রদের সান্মানিক বাড়াতে স্বভাবতই খুশির হওয়া উত্তরপ্রদেশে। দেখা যাক যোগীর এই বাজেট, সে রাজ্যের মানুষের মন টানতে কতটা সক্ষম হবে।