হঠাৎ রাজ্য সরকারি কর্মীদের ৫% DA বৃদ্ধির ঘোষণা, সুবিধা পাবেন সরকারি সাহায্যপ্রাপ্তও

Published on:

Published on:

Dearness Allowance(251)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নতুন সরকার আসার পরও বাংলায় ডিএ নিয়ে চর্চার শেষ নেই। বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। বর্ধিত ২০% ভাতা পেয়েও অখুশি সরকারি কর্মীদের (Government Employees) একটা অংশ। রাজ্যে যখন এই পরিস্থিতি তখন সরকারি কর্মীদের ভালো খবর দিল ওড়িশা (Odisha) সরকার। ফের সুখবর দিয়ে বাড়ল ডিএ।

ডিএ বাড়াল ওড়িশা সরকার | Dearness Allowance

ওড়িশা সরকার তরফে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। রিপোর্ট বলছে, ওড়িশা রাজ্য সরকার ২৩শে জুলাই ২০০৮-এর অধীনে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য যথাক্রমে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ ৫% অর্থাৎ ডিএ ও ডিআর একধাক্কায় ৫% বৃদ্ধির অনুমোদন দিয়েছে।

সরকার তরফে বলা হয়েছে, ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, অধস্তন বিচার বিভাগীয় কর্মকর্তা, কর্মভারপ্রাপ্ত কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মীসহ কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই বর্ধিত ডিএ কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জানুয়ারী ২০২৬ থেকে সংশোধিত ডিএ সম্মিলিত মূল এবং গ্রেড পে-র ২৫৭% থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে ২৬২% করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের বকেয়া নগদে পরিশোধ করা হবে এবং জুলাই মাসের টাকা বেতনের সাথে দেওয়া হবে।

dearness allowance(211)

আরও পড়ুন: কলকাতায় ফের আন্দোলনের প্রস্তুতি, TMCP- আবেদনে ছুটির দিনেও হাই কোর্টে শুনানি

ডিএ বৃদ্ধির প্রসঙ্গে সরকারের অনুমোদিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, মহার্ঘ ভাতার এই বৃদ্ধি কেন্দ্রের ডিএ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং রাজ্যের আর্থিক লক্ষ্যমাত্রার সঙ্গে সমন্বয় করা হবে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের হাজার হাজার কর্মী উপকৃত হতে চলেছেন।