অদম্য জেদেই স্বপ্নপূরণ! IPL-এ এই দলের হয়ে খেলবেন বর্ধমানের সৌমেন, কীভাবে পেলেন সুযোগ?

Published on:

Published on:

Success Story Soumen tells the story of his opportunity in IPL after overcoming difficult days
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে, হাল ছেড়ো না বন্ধু। কারণ, এবার হাল না ছাড়ার ফল পেল পূর্ব বর্ধমানের রায়নার দরিদ্র পরিবারের ছেলে সৌমেন চট্টোপাধ্যায়। সকলের অগোচরে নিজের লক্ষ্যে লড়ে গিয়েছেন সে (Success Story)। যার ফলে এবার তিনি খেলতে চলেছেন আইপিএল এর রাজস্থান রয়েলসে।

কঠিন দিন পেরিয়ে আইপিএলে সুযোগ গল্প শোনালেন সৌমেন (Success Story)

রায়নার রামবাটির বাসা গ্রামের এক অত্যন্ত সাধারণ পরিবারে বড় হওয়া সৌমেনের। বাবা সঞ্জয় চট্টোপাধ্যায় দিনমজুর। ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল সৌমেনের। তিনি শাকনারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করার পর। খেলাধূলার প্রতি ঝোঁক আরও বাড়ে (Success Story)।

Success Story Soumen tells the story of his opportunity in IPL after overcoming difficult days

আরও পড়ুন: মার্চের দ্বিতীয় সপ্তাহ ফের বাড়ল সোনার দাম! জানুন আজকের ২২ ও ২৪ ক্যারেট গোল্ড প্রাইস

এদিকে বাড়িতে অভাব। এই অভাব থাকার পরও তার মা শ্রাবণী চট্টোপাধ্যায় বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে ছেলের স্বপ্নপূরণের রাস্তা খোলা রাখেন। অন্যদিকে নিজের স্বপ্ন পূরণ করার জন্য পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের পলাশন অঞ্চলের বাঁশা গ্রামের যুবক সৌমেন চট্টোপাধ্যায়। জায়গা পেয়েছিলেন জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলে।এরপর রাজস্থান রয়্যালস দলে নেট বোলার হিসেবে নির্বাচিত হয়েছেন।

জানা যায় ছেলের কাঁধে হাত রেখে বাবা ভরসা জুগিয়েছেন বাবা, ছেলেকে সবসময়েই বলতেন, ‘তুই খেলে যা। সংসারের কথা ভাবতে হবে না।’ এরপরই কলকাতার সুপার ডিভিশনের ক্লাব ডালহৌসির নিয়মিত বোলার সৌমেন। তিনি জানান, দেশ জুড়ে নেট বোলার সিলেক্ট করে রাজস্থান রয়্যালসের স্পনসর সংস্থা। তারপর ভূবনেশ্বরে একটি ক্যাম্প হয়েছিল। সেখানেই তিনি সুযোগ পেয়েছেন।

তবে গতবার একটুর জন্য এই সুযোগ মিস হয়। তিনি জানান আমার বলের গতি তিন চার কিলোমিটার কম ছিল। এবারও তিনজনকে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আমি একজন। নেট বোলার হয়ে সুযোগ পেয়ে অনেকেই আইপিএল খেলছে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে। তাই আমিও যাতে সেই সুযোগ পাই,সেই লক্ষ্যে পরিশ্রম করে যাব (Success Story)।’