কালো হয়ে আসছে আকাশ, দক্ষিণবঙ্গে আরও বাড়বে ঝড়-বৃষ্টি! আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(216)
Follow

বাংলাহান্ট ডেস্ক: মেঘলা আকাশ। গরম বাড়ছে আবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, বুধে বিকেলের দিকে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি একই জায়গায় রয়েছে। সাথে একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা। এর কারণে দুর্যোগের পরিস্থিতি বঙ্গে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর কারণেই উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেরই একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আজ বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বাকি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামীকালও একই রকম থাকবে আবহাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

দিনের বেলায় মেঘলা আকাশে ভ্যাপসা গরম বর্তমান রয়েছে। আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে পূর্বাভাস।

south bengal weather(226)

আরও পড়ুন: “তৃণমূলের একাধিক বিধায়ক আমার কাছে…”, শপথের পরেই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। জারি রয়েছে সতর্কতা। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে।