ভ্যাপসা গরমের মাঝেই ঝেঁপে আসছে বৃষ্টি, রবিতে কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলাহান্ট ডেস্ক: বৈশাখ পড়তেই গরম যেন আরও বেড়েছে। গত কয়েকদিনে সামান্য হলেও ঝড়-বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা নামেনি। বজায় রয়েছে অস্বস্তিও। আবহাওয়া দপ্তর বলছে, এক শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ও উঠতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আগামীকাল থেকে আবহাওয়ার বদল। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সেভাবে আর নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। সোমবার থেকে তীব্র গরম ও অস্বস্তি বাড়বে। সতর্কতা জারি রয়েছে একাধিক জেলায়।

রবিবার থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তির কারণে সতর্কতা জারি থাকবে।দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরের দু’দিনে তাপমাত্রার বিশেষ হবে না।

South Bengal Weather temperatures are rising in the first week of spring

আরও পড়ুন: সকালে চালান ট্রাক্টর, সন্ধ্যায় আটার কল! প্রতি মাসে লক্ষাধিক টাকা উপার্জন করে নজির কল্পনার

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। শনিতে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও প্রায় সব জেলাতেই হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ঝড়বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নতুন করে তাপমাত্রার বৃদ্ধি হবে না। আপাতত একই রকম থাকবে আবহাওয়া।