রাত পোহালেই ফের আবহাওয়ার পাল্টি! ঝেঁপে ঝড়-বৃষ্টি ৬ জেলায় : আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টির দাপট কমতেই ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) চড়ছে তাপমাত্রা। দিনের আলো ফুটতেই দোসর অস্বস্তি। আবহাওয়া দপ্তর (Weather Department) বলছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। ফলে গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

এদিন দিনের বেলায় মেঘলা আকাশ থাকলেও সেভাবে বৃষ্টি সেভাবে না হওয়ায় অস্বস্তি বেড়েছে। আবহাওয়া দপ্তর বলছে, বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপর আরও চারদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। অর্থাৎ সপ্তাহজুড়ে বহাল থাকবে অস্বস্তি।

আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই সেভাবে। স্থানীয়ভাবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমবে না। উল্টে বাড়তে পারে অস্বস্তি। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। দুই এক জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস বলছে, আপাতত গরমের জ্বালাপোড়া থেকে বাঁচার উপায় নেই। কারণ রাজ্যে বর্ষা ঢুকতে এখনও অনেকটাই দেরি। আন্দামান নিকোবরে বর্ষা আগেভাগে প্রবেশ করলেও কেরলে ঢুকতে দেরি হবে। আবহাওয়া অফিসের অনুমান, ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা হবে না।

south bengal weather(236)

আরও পড়ুন: ভুলভাল লিঙ্কে ক্লিক করলে বিপদ! অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপের জন্য যান রাজ্য সরকারের এই পোর্টালে

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ভিন্ন পরিস্থিতি। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি হয়েছে সতর্কতা। আপাতত কিছুদিন একই রকম থাকবে আবহাওয়া। টানা ঝড়-বৃষ্টির কারণে ফের অনেকটাই নামতে পারে তাপমাত্রা।