আজ ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে, কমবে গরম? ভালো খবর দিল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভ্যাপসা গরমে জেরবার দশা। সূর্যের আলো ফুটতেই শুরু, রাতেও বহাল অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি সামান্য বদলাতে পারে। আজ প্রথম দফার ভোটগ্রহণের দিন একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও বহাল থাকবে অস্বস্তি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার উপরে পৌঁছে যেতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান-সহ দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।

এদিন বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার কোথাও কোথাও। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আপাতত স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে রবিবার থেকে ভোল বদলাবে আবহাওয়া। বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা। রবিবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে। তালিকায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলা।

South Bengal Weather on alert today when will the forecast change

আরও পড়ুন: ক্ষমতায় আসার একমাসেই বিক্ষোভের ঝড়! ছাত্র আন্দোলন ও শুল্ক সিদ্ধান্তে উত্তাল নেপাল, চাপে বলেন্দ্র শাহ

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে লাগাতার ঝড়-বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর বলছে শনিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এই সমস্ত জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।