বৃহস্পতিতে জেলায় জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব! আরও কমবে তাপমাত্রা? আবহাওয়ার খবর

Published on:

Published on:

south bengal weather(225)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ফের নামছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তর (Weather Department) বলছে, জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। ওডিশা ও মধ্যপ্রদেশে দু’টি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ছত্তিসগড় থেকে মণিপুর পর্যন্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে। আর ঝড়-বৃষ্টি চলছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট | South Bengal Weather

আজও দক্ষিণবঙ্গে ঝড়-জলের সম্ভাবনা। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে একাধিক জেলায়। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একই রকম আবহাওয়া থাকবে।

অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই সব জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সঙ্গে বজায় থাকবে গরম এবং অস্বস্তি। শহর কলকাতায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বজায় থাকবে ভ্যাপসা গরম।

আবহাওয়া দপ্তর বলছে, জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টি হচ্ছে সমানে। মৎস্যজীবীদের জন্য সতর্কতাও রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে। শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে তাপমাত্রা।

south bengal weather(223)

আরও পড়ুন: এটিএফের মূল্যবৃদ্ধিতে সংকট, এয়ারলাইন্স বাঁচাতে জরুরি ঋণ প্রকল্পে বড় ঘোষণা মোদী সরকারের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজ ও আগামীকাল উত্তরের সমস্ত জেলাতেই অধিকাংশ জায়গায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির অধিক সম্ভাবনা। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।