একসময় জোটেনি খাবার! আজ ব্যবসায় ২১৬ কোটির টার্নওভার, চমকে দেবে সানি-হানির কাহিনি

Published on:

Published on:

Sunny and Hunny's Success Story will inspire you.
Follow

বাংলাহান্ট ডেস্ক: আজ এমন এক সাফল্যের গল্প (Success Story) তুলে ধরব যেখানে দুই ভাই সানি ও হানির কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের জীবন অন্ধকার থেকে আলোয় নিয়ে গেছে। দিল্লিতে সেকেন্ড-হ্যান্ড বিলাসবহুল গাড়ি বিক্রয়কারী সংস্থা ‘অটোবেস্ট অটোমোটিভ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর প্রতিষ্ঠা করেন তাঁরা। একসময় যাঁদের পরিবারের প্রধান চিন্তা ছিল দিনে দু’বেলা খাবার জোগাড় করা, আজ তাঁরাই কোটি টাকার ব্যবসার মালিক। পড়াশোনার সময় মাসে ২০ হাজার টাকার একটি চাকরি পাওয়ার স্বপ্ন দেখতেন তাঁরা, আর এখন কোটি টাকার ব্যবসা গড়ে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত এই দুই উদ্যোক্তা।

দুই ভাই সানি ও হানির অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)

অবনীত সিং কোহলি, যিনি ‘সানি’ নামে পরিচিত, ১৯৮০-এর দশকে দিল্লির শালিমার বাগে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবারের একটি কারখানা ছিল, যেখানে গৃহস্থালির বৈদ্যুতিক পণ্য তৈরি হতো। কিন্তু ১৯৯৬ সালে একটি দুর্ঘটনায় তাঁর বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘদিন শয্যাশায়ী থাকেন। ফলে ব্যবসা ভেঙে পড়ে, কারখানা ও সম্পত্তি বিক্রি হয়ে যায়। এমনকি ওষুধ কেনার টাকাও জোগাড় করা কঠিন হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: সরষে-মশলার ঝাঁজ আর কলাপাতার ফ্লেভার, পাবদা পাতুরিতে আনুন অন্যরকমের স্বাদ

১৯৯৯ সালে পরিবারের শেষ সম্বল হিসেবে মায়ের গয়না বিক্রি করে ২০ হাজার টাকা জোগাড় করা হয়। সেই টাকা দিয়ে সানির বাবা স্ট্যাবিলাইজার তৈরির কাজ শুরু করেন। বিদ্যুতের সমস্যা থাকায় তখন এই ব্যবসার চাহিদা ছিল। সানি নিজেও ২০০০ সাল থেকে এই কাজে যুক্ত হন। কঠোর পরিশ্রমে ব্যবসা কিছুটা ঘুরে দাঁড়ালেও ২০১০ সালে কিছু কারণে এই ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়।

এরপর সানি নতুন পথ খুঁজতে শুরু করেন এবং সেকেন্ড-হ্যান্ড গাড়ির ব্যবসায় নামেন। প্রথমে করোল বাগে প্রশিক্ষণ নিয়ে একটি ফ্ল্যাট বিক্রি করে নিজস্ব ব্যবসা শুরু করলেও তা ব্যর্থ হয়। তবে হাল না ছেড়ে ২০১১ সালে নারাইনায় একটি ছোট দোকান দিয়ে নতুন করে যাত্রা শুরু করেন। ধীরে ধীরে ব্যবসা বাড়তে থাকে এবং ২০১৩ সালে তাঁর ভাই জসপ্রীত সিং ওরফে হানি ব্যবসায় যোগ দেন। পরে বড় শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার তৈরি করে তাঁরা নিজেদের অবস্থান আরও শক্ত করেন।

Sunny and Hunny's Success Story will inspire you.

আরও পড়ুন: ভোট মিটতেই বাড়ল জ্বালানির দাম, মাসের শুরুতেই ভাড়া বৃদ্ধি অটোয়

বর্তমানে তাঁদের সংস্থা মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, ল্যাম্বরগিনি, বেন্টলি-সহ বিভিন্ন বিলাসবহুল গাড়ি নিয়ে কাজ করে। একটি গাড়ির দাম ৫০ লক্ষ থেকে শুরু করে ৭-৮ কোটি টাকা পর্যন্ত পৌঁছায়। তাঁদের গ্রাহকদের মধ্যে রয়েছেন শিল্পপতি ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। গত বছরে তাঁদের সংস্থার টার্নওভার ছিল ২১৬ কোটি টাকা এবং আগামী দিনে তা ৫০০ কোটিতে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আইপিও আনার পরিকল্পনাও রয়েছে। সানি ও হানির এই সংগ্রাম থেকে সাফল্যের গল্প (Success Story) আজ অসংখ্য তরুণকে স্বপ্ন দেখাতে ও লড়াই করতে অনুপ্রাণিত করছে।