নির্বাচন নিয়ে বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্টের সতর্কবার্তা, কী বললেন বিচারপতি?

Published on:

Published on:

Supreme Court Justice BV Nagarathna says EC Must Stay Independent
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের ঠিক আগে নির্বাচন কমিশনকে ঘিরে যখন নানা অভিযোগ উঠছে, তখনই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্ন (BV Nagarathna)। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, নির্বাচন কমিশনকে কোনও রাজনৈতিক চাপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে হবে। শুধু কমিশন নয়, দেশের অন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকেও নিরপেক্ষ থাকতে হবে, এমনটাই মত তাঁর।

নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের বিচারপতির (BV Nagarathna)

পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে ভোট আসন্ন। তার আগেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে এসআইআর নিয়ে বিরোধী দলগুলির অভিযোগ, কমিশন নাকি নিরপেক্ষভাবে কাজ করছে না। এই পরিস্থিতিতেই বিচারপতি নাগরত্নর (BV Nagarathna) মন্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যদি রাজনৈতিক প্রভাবে চলে, তাহলে গণতন্ত্রের উপর তার খারাপ প্রভাব পড়বে। তাই এই সংস্থাগুলিকে সবসময় নিরপেক্ষভাবে কাজ করতে হবে।‌পাটনার চাণক্য ন্যাশনাল ল’ ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি (BV Nagarathna) আরও বলেন, অনেক সময় বাইরে থেকে সব কিছু ঠিকঠাক মনে হলেও ভিতরে ভিতরে সমস্যা তৈরি হতে পারে। যেমন ভোট হচ্ছে, আদালত চলছে, সংসদে আইন পাস হচ্ছে, কিন্তু তবুও যদি প্রতিষ্ঠানগুলো নিজেদের দায়িত্ব ঠিকমতো না পালন করে, তাহলে গণতন্ত্র দুর্বল হয়ে যায়।

তাঁর (BV Nagarathna) কথায়, যখন এক সংস্থা অন্য সংস্থার কাজের উপর নজর রাখা বন্ধ করে দেয়, তখনই সমস্যা বাড়ে। এতে ক্ষমতার উপর নিয়ন্ত্রণ কমে যায় এবং ধীরে ধীরে পুরো কাঠামোই দুর্বল হয়ে পড়ে।

Supreme Court seeks explanation, dissatisfied with the cut-off for NEET PG score less than zero

আরও পড়ুনঃ চাকরির পথে আর এক ধাপ! WBBPE জানাল ইন্টারভিউয়ের তারিখ

তিনি (BV Nagarathna)আরও বোঝান, নির্বাচন কমিশনের কাজ শুধু ভোট করানো নয়। এই প্রক্রিয়ার মাধ্যমেই ঠিক হয় কে ক্ষমতায় আসবে। তাই এই ব্যবস্থা সঠিকভাবে চালানো খুবই জরুরি। শেষে তিনি সতর্ক করে বলেন, যদি আইনসভা শুধু সিলমোহর দেওয়ার জায়গায় পরিণত হয় এবং সরকার নিয়ম মেনে না চলে, তাহলে তা সংবিধানের পক্ষে ভালো নয়।