৯০ লক্ষ নাম বাদ, তবুও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট! ভোটার তালিকায় বড় ‘ধাক্কা’

Published on:

Published on:

Supreme Court to decide voting rights soon
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে ভোটার তালিকা নিয়ে জটিলতা আরও বাড়ল। একদিকে নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে তালিকা ‘ফ্রিজ়’ করে দিয়েছে, অন্যদিকে লক্ষ লক্ষ নাম বাদ পড়ায় শুরু হয়েছে আইনি লড়াই। যাঁদের আধার বা পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম নেই, তাঁদের একাংশ আদালতের দ্বারস্থ হন। এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) গুরুত্বপূর্ণ শুনানি হলেও, তালিকা ফ্রিজ়ের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে (Supreme Court) ভোটার তালিকা বিতর্ক ও SIR মামলা

ভোটার তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, ৯ এপ্রিলই তালিকা ফ্রিজ় করা হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তালিকা বন্ধও করে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যার সূত্রপাত অন্য জায়গায়। SIR প্রক্রিয়ায় ৯০ লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে অভিযোগ। এই নিয়ে বহু মানুষ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন।

এর মধ্যেই যাঁদের কাছে বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড বা পাসপোর্ট রয়েছে, অথচ তালিকায় নাম নেই তাঁদের একাংশ সুপ্রিম কোর্টে (Supreme Court) নতুন মামলা দায়ের করেন। তাঁদের দাবি ছিল, এই পরিস্থিতিতে তাঁদের নামও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ট্রাইব্যুনালের।

Calcutta High Court Warns Jail Over Upper Primary Recruitment Delay

আরও পড়ুনঃ ‘একুশে ছিলাম না প্রস্তুত, এবার..,’ ভোটের মুখে কড়া অবস্থান শুভেন্দুর

এদিন আরও জানানো হয়, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ইতিমধ্যেই বলেছেন যে সোমবার থেকেই ট্রাইব্যুনাল পূর্ণমাত্রায় কাজ শুরু করবে। ফলে যাঁদের আপত্তি রয়েছে, তাঁদের বিষয়টি ট্রাইব্যুনালের কাছেই তুলে ধরতে হবে এবং নির্বাচন কমিশনকেও সেই প্রক্রিয়ার মধ্যেই বিষয়টি দেখতে হবে।